আগুনে আমার সব শেষ হয়ে গেল’

A

‘তৃতীয় তলায় আমার ৮০ লাখ টাকার মালামাল ছিল। সেগুলো পুড়েছে। ঈদ উপলক্ষে মালাগুলো তুলছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেল’, বলছিলেন মো. ইকরাম খান।

বঙ্গবাজারের ইসলামিয়া মার্কেটের সামিয়া গার্মেন্টসের মালিক ইকরাম খান। মার্কেটের দোতলায় তাঁর একটি দোকান আর তৃতীয় তলায় দুটি বড় শোরুম ছিল। আজ মঙ্গলবার সকালে আগুন লাগার খবর শুনে তিনি ছুটে যান মার্কেটের দিকে। ইকরাম জানালেন, দোতলার একটি দোকানের মালপত্র বের করতে পেরেছেন। তৃতীয় তলা থেকে তিনি একটা মালও আনতে পারেননি।

রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্স চার বছর আগে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে ঘোষণা করে ফায়ার সার্ভিস। এরপরও কোনো ব্যবস্থা না নিয়ে সেখানে ব্যবসা–বাণিজ্য চালিয়ে যাওয়া হচ্ছিল। আজ আগুন লাগার পর ছয় ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Comments