নাজমুল হাসান, সাকিব আল হাসানসহ তিনজনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

A
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান (পাপন), প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) অধিনায়ক সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান (পাপন), প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) অধিনায়ক সাকিব আল হাসানফাইল ছবি

বিশ্বকাপে ‘ব্যর্থতার দায়ভার কাঁধে’ নিয়ে পুরো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান (পাপন), প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) অধিনায়ক সাকিব আল হাসান বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। অ্যাডভোকেট হাসান অ্যান্ড এসোসিয়েটস চেম্বার থেকে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আজ রোববার রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠিকানায় ওই নোটিশ পাঠান।

নাজমুল হাসান পাপন ও নিজাম উদ্দিন চৌধুরীর প্রতি অনুরোধ জানিয়ে নোটিশের শেষাংশে বলা হয়, ‘আপনি/আপনারা নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ কোচিং স্টাফ ও নির্বাচক কমিটি বাতিল করবেন। একই সঙ্গে আইসিসি পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩–এ ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবেন। এ ছাড়া উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিজস্ব কোচ তৈরি;

অন্যথায় প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে নোটিশে উল্লেখ করেছেন আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। তিনি বলেছেন, সে ক্ষেত্রে অহেতুক মামলায় জড়ানোর জন্য যাবতীয় ক্ষতিপূরণ নোটিশ প্রাপকদেরই বহন করতে হবে।

নোটিশে বলা হয়, আইসিসি পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ছিল বাংলাদেশের জন্য ব্যর্থ মিশন। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল শুভসূচনা করে। ধর্মশালায় সেই ম্যাচ শেষ হওয়ার পরও কেউ ধারণা করতে পারেনি, এমন বাজেভাবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হবে।...২০১৯ সালে ৯ ম্যাচের তিনটি জিতলেও ৭ নম্বরে থেকে আসর শেষ করে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। কিন্তু কোনোবারই সেমিফাইনাল খেলার প্রত্যাশা ছিল না। এবার ছিল বলেই ব্যর্থতাকে এত বড় মনে হচ্ছে। ইডেনে নামার আগে সেটি স্বীকার করেছিলেন বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

Comments