ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শাসিত ছিটমহল গাজায় সাত সপ্তাহ ধরে চলা যুদ্ধের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তটি এসে গেছে, একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়েছে।
শুক্রবার গাজার ঘড়ির কাঁটাগুলো ৭টার ঘর ছোঁয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যে বহু কাঙ্খিত যুদ্ধবিরতি শুরু হয়, যা চলবে পরবর্তী চার দিন ধরে।
এই যুদ্ধবিরতির মধ্যে প্রতিবেশী দেশ মিশর থেকে রাফাহ ক্রসিং হয়ে গাজা ভূখণ্ডে অতিরিক্ত ত্রাণ সরবরাহ শুরু হবে। আর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিকালে গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মধ্যে নারী ও শিশুসহ ১৩ জনকে মুক্তি দেওয়া হবে।

ছবি: বিবিসি
শুক্রবার মিশর থেকে গাজায় ত্রাণবাহী ২০০ ট্রাকের পাশাপাশি এক লাখ ৪০ হাজার লিটার জ্বালানি ও গ্যাস ভর্তি অন্তত চারটি লরি প্রবেশ করার কথা রয়েছে। তবে গাজার যুদ্ধক্লান্ত ২৩ লাখ বাসিন্দার যে পরিমাণ জ্বালানি দরকার তার তুলনায় এটি অপ্রতুল বলে প্রত্যক্ষদর্শী পর্যবেক্ষকরা জানিয়েছেন।

