বাস্তব ঘটনা থেকে শিক্ষণীয় একটি গল্প

A
abubakar
         
                   শিক্ষনীয় একটি গল্প




সোর্স

বেশ কয়েকদিন ধরে ভাবছি শপিং করবো সাথে কিছু ঘরের জিনিসপত্র কিনবো কিন্তু সময় করে উঠতে পারছিনা। আর এটাই স্বাভাবিক বর্তমান সময়ে সবাই এতটা ব্যস্ত থাকে যে হুট করে চাইলে বাসা থেকে বের হওয়া যায় না। যাইহোক আর যেভাবেই হোক বেশ কিছুদিন পর সময় করে বাসা থেকে বের হয়ে গেলাম শপিং করার আশায়। বাসা থেকে বের হয়ে একটা রিকশা নিলাম মার্কেটের নাম বলে। তবে মার্কেটে যাওয়ার আগেই ঘরের সুন্দর কিছু জিনিস পত্র দেখে রিকশা দাঁড়ানোর কথা বলে আমি নেমে গেলাম ও সেই দোকানে ঢুকে গেলাম। দোকানের ভিতরে এক দোকান দুই দোকান দেখতে দেখতে বেশ ভিতরে চলে গেলাম। দোকানের ভিতরের জিনিসপত্র দেখতে লাগলাম ও দামাদামি করতে লাগলাম কিন্তু এতক্ষনে আমি ভুলেই গিয়েছি যে আমি ভাড়া না দিয়ে রিকশা দাড় করে এসেছি অল্প কিছুক্ষনের কথা বলে।

এতক্ষনে সময় প্রায় আধাঘন্টা চলে গেছে বেশ কিছু জিনিসও কিনা হয়েছে। হটাৎ করেই আমার মনে পড়লো রিকশা ওয়ালার কথা। রিকশা হয়তো এটাই ভাববে আমি টাকা মেরে দিয়ে চলে গেছি। মনে মনে ভাবছি হায় আল্লাহ এখন গেলে ওই লোক আমাকে নির্ঘাত অনেক গুলা কথা শুনাবে। এমনও হতে পারে এতক্ষনে চলে গেছে। যাইহোক এই কথা সেই কথা ভাবতে ভাবতে সেখানে গেলাম ও দেখলাম এখনো সেই রিকশা চালক দাঁড়িয়ে আছে। আমি রিকশায় উঠলাম ও মার্কেটের দিকে যেতে বললাম। আমি শুধু অপেক্ষায় আছি লোকটার কাছ থেকে কিছু কথা শুনার কিন্তু আমার ভাবনা চিন্তা সম্পূর্ণ পাল্টে গেলো। অবাক হয়ে আমি নিজেই তখন লোকটাকে জিজ্ঞাসা করলাম মামা আমি এত দেরি করলাম আপনি কি ভেবেছেন আমাকে নিয়ে? আমি আপনারা টাকা মেরে দিয়ে চলে গেছি ? উনি বললো হ্যাঁ আমি কিছুক্ষন অপেক্ষার পর এটাই ভেবেছিলাম , কারণ এমন ঘটনা আমাদের রিকশা ওয়ালাদের সাথে প্রায় ঘটে। কিছুক্ষন দাঁড়ানোর কথা বলে আর ফিরে আসে না। তখন আমি আবার বললাম আচ্ছা মামা যখন আপনি দেখলেন আমি দেরি করছি তখন আপনি আমাকে খুঁজতে যাননি কেন ? তখন লোকটি উত্তরে বললো আমার এই পঞ্চাশ টাকা ভাড়া খুঁজতে গিয়ে যদি আমার এত দামের রিকশাটা চুরি হয়ে যাই তখন আমি কি করবো। আমি একটু অবাক হলাম উনার কথা শুনে। আমি আবার বললাম তাহলে আপনার কি আমার উপর রাগ হয়নি আমি আশার পরতো আপনি আমাকে কিছু বলতে পারতেন ? তখন লোকটি জবাবে বললো আমি আপনাকে কিছু বললে যদি আবার আপনি রাগ করে আমাকে ভাড়া না দেন তাহলে ক্ষতিটা আমার এই হবে।

লোকটির এই চমৎকার চিন্তাধারা দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গেলাম আর এই রিকশা ওয়ালা থেকেও আমাদের জীবনের অনেক কিছুই শিক্ষার নেয়ার আছে। আমাদের কখনো কোনো মানুষকে ছোট করে দেখা উচিৎ না ও কারো সাথে কখনো খারাপ ব্যবহার করাও উচিৎ না। নিজেকে সবসময় সকলের সামনে এমন ভাবে উপস্থাপন করা প্রয়োজন যাতে করে যে কেউ আপনাকে ভালোবাসে ও আপনার জন্য দুআ প্রার্থনা করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অল্পতেই হুটহাট করে রেগে যায় ও খারাপ ব্যবহার করে কিন্তু সে এটা চিন্তা করে না অথবা বুঝতে পারে না যে তার এই রাগের কারণে ও খারাপ ব্যবহারের কারণে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ও নিজের সম্মানটা কতটা নিচে নেমে যাচ্ছে।

এই শিক্ষণীয় বিষয়টা বুঝানোর জন্যই আমি পুরো ঘটনাটা নিজের মতো করে সাজিয়েছি। এটা আমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা না। আশাকরি আপনাদের কাছে আমার লেখা গল্পটি ভালো লাগবে ও এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন।

Comments