বিসমিল্লাহির রহমানির রাহিম।
প্রিয় সাথী বৃন্দ আজকে আমি "বিশ্ব মা" দিবসের সূচনা কিভাবে হয়েছিল।তা নিয়ে আজকের আয়োজন। এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম।
এই পৃথিবীতে সবচেয়ে আপন এবং বেশি সম্মানীয় মানুষ হচ্ছেন মা।মা শব্দটি মাত্র এক অক্ষরে দিয়ে গঠিত হলেও এই শব্দটি ব্যাপকতা সাগরের চেয়েও বিশাল।
এই পৃথিবীতে মা শব্দের চেয়ে অতি আপন শব্দ আর দ্বিতীয়টি নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় সব মানুষের মুখে এই শব্দটি বেশি উচ্চারিত হয়ে থাকে।
বিশ্ব মা দিবস। প্রতি বছরই ক্যালেন্ডার ধরে দিবসটি পালন করে।
মা দিবসটি কীভাবে এলো এবং কেন পালন করা হয়?মা দিবসের এত গুরুত্বপূর্ণ কেন তা হয়তো অনেকের অজানা। আজকে আমরা সেই বিষয়টি জানাবো ইনশাল্লাহ।
ইতিহাস বলছে বা জানা যায় যে, ১৯০৭ সালের ১২ মে দিনটিতে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে 'মাদার্স ডে' বা মা দিবস পালিত হয়েছিল।
ইতিহাসঃ- ভার্জিনিয়া শহরে অ্যান নামে এক শান্তিবাদী সমাজকর্মী ছিলেন। তিনি নারীদের অধিকার নিয়ে কাজ করতেন। তিনি স্বউদ্দোগে ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন এবং ছোট ছোট ওয়ার্ক ক্লাব তৈরি করে সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে জোড় চেষ্টা করতেন। নারীদের স্বনিভর বা স্বাবলম্বী হতে সহায়তা করতেন। অ্যান ছিলেন খুবই ধর্মপ্রাণ একজন মানুষ।
অ্যানের একটি মেয়ে সন্তান ছিল, যার নাম হলো আনা মারিয়া রিভস জার্ভিস।
একদিন ছোট মেয়ের সামনেই অ্যান হাত তুলে বলেছিলেন— 'আমি প্রার্থনা করি যে, একদিন কেউ না কেউ, কোনো মায়েদের জন্য একটা দিন উৎসর্গ করুক বা বিসর্জন দেক। কারণ তারা প্রতিদিন মনুষ্যত্বের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে সন্তানদের জন্য এবং করেই চলেছেন। এটি তাদের নৈতিক অধিকার।
মায়ের সেই প্রার্থনা অ্যানার হৃদয়ে দাগ কেটে যায় ।অ্যান ১৯১৪ সালের মে মাসের দ্বিতীয় রোববারে মৃত্যু বরন করেন। তাই অ্যানের মৃত্যুর দিনটিকে সারাবিশ্বের প্রতিটি মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন তার মা। সে সময় থেকে মায়েদের প্রতি সম্মানে পালিত হয়ে আসছে "বিশ্ব মা দিবস"।
তাই ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারের এই দিনটিকে ‘মা দিবস’ ঘোষণা করেন।
তখন থেকে মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে।
বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৪০টিরও বেশি দেশ এই মা দিবসটি পালন করে চলেছে।
বিশ্বের অন্যান্য ধর্মের লোকেরা এই দিনটিতে মাকে বেশি ভালোবাসে এবং মায়ের যত্ন নেয় এবং মায়ের জন্য বিভিন্ন আয়োজন করে থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক মা কে তারা বৃদ্ধাশ্রমে পাঠায়। কিন্তু ইসলাম বৃদ্ধাশ্রম বলতে কিছু নেই। আমরা শুধু মা দিবসে শপথ নেই তোমাকে ভালোবাসবো মাকে দুঃখ দেব না। আমরা সব সময় মায়ের পাশে আছি মায়ের সেবা করবো তোমাকে ভালোবাসবো মাকে দুঃখ দিবো না এ ব্যাপারে আমাদের আল্লাহতালা আমাদের নির্দেশ দিয়েছেন এবং নবী করিম সল্লালাহ আসসালাম আমাদের আদেশ করেছেন। আল্লাহ হাফেজ।


