ইয়ার্কি মশকারি করার পরিণাম অত্যন্ত ভয়াবহ!!!

alim236

বিসমিল্লাহির রহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

 প্রিয় সাথী বৃন্দ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা জঘন্যতম এবং ঘৃণিত এবং নিজের আমল কে নিজের হাতে ধ্বংস করা অর্থাৎ অন্যের আমলনামায় দিয়ে দেওয়ার মত একটা বড় পাপ নিয়ে কথা বলবো।

 

পাপ টি হল "অযথা মানুষের সাথে ইয়ার্কি মশকারি এবং টিটকারি করা"।

আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা আল্লাহর মনোনীত ধর্ম পালন করি, ধর্ম হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম মুক্তির ধর্ম নাজাতের ধর্ম মানবতার ধর্ম নৈতিকতার ধর্ম। এই ধর্ম যারা পালন করবে তারা ইহকালীন ও পরকালীন জিন্দেগীতে কোন চিন্তা কোনো ভয়-ভীতি থাকবে না। এই ধর্ম পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে এবং পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে এবং আল্লাহ্ এর হেফাজত করবে। পৃথিবীর সমস্ত জাতির মধ্যে একমাত্র মুসলিম ব্যতীত অন্য সব ধর্মের মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের ক্ষতি করার জন্য সর্বদা ব্যতিব্যস্ত থাকে। তাই আমাদের অর্থাৎ মুসলিমদের সর্বদা সতর্ক থাকতে হবে যে নিজেও ইসলামের উপর অটল থাকি এবং ইসলামের সুরক্ষা হয় এমন কাজগুলো আমরা প্রতিনিয়ত করি।

সব চাইতে বড় সতর্ক হলোঃ আমি প্রথমে ইসলামের প্রত্যেকটি মৌলিক নীতি প্রত্যেকটি প্রত্যেকটি নিয়ম-নীতি 100 তে 100 পালন করার দৃঢ় প্রত্যায় থাকতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কিঞ্চিৎ কথা বলব সেটি হলো আমরা অযথা ইয়ার্কি মশকারি ও টিটকারি মূলক বিভিন্ন কথা বলি। এ কথাগুলো আমাদের কত বড় ক্ষতি হয় তা বলে শেষ করা যাবে না। আর ইয়ার্কি মশকারির মধ্যে যেমনঃ আছে অন্যকে মন্দ নামে ডাকা, কোন উপাধি নামে ডাকা ইত্যাদি। আবার অনেকে বিভিন্ন রকমের টিটকারি দিতে থাকি এগুলো নিঃসন্দেহ ইসলামী মন্দ কাজ। যা কবিরের গুনার পর্যায়ে পড়ে যায়, অত্যন্ত পাপ হয়। আসুন আজ হতেই আমরা কাউকে মন্দ নামে উপাধি নামে এবং কাউকে টিটকারি করবো না। টিটকারি মূলক কথা বলবো না। এতে আমার আমলনামা সুরক্ষিত থাকবে হাশরের ময়দানে কাউকে একটি লেকি ও দিতে হবে না। যাহার প্রতি আমরা মন্দ নামে ডাকি, টিটকারি করি তার প্রতি জুলুম করা হয়। আর এই জুলুমের বদলা হিসেবে মহান আল্লাহতালা কাল হাশরের ময়দানে আমার লেকী সমূহ তার আমলনামায় দিয়ে দিবেন আর যদি আমার লেকী না থাকে তবে ওই ব্যক্তির গুনাহসমূহ আমার আমলনামায় দেওয়া হবে। একটু ভেবে দেখি আসলে বিষয়টা কত ভয়ঙ্কর যে, হাশরের ময়দানে একটি লেকিও কেউ দিবে না। একটি লেকীর কারণে জাহান্নামে যেতে হবে। তাই আসুন আমরা এখন থেকে সতর্ক হই , সাবধান হয়ে আখিরাতকে সামনে রেখে, প্রতিটি কথা, প্রতিটি কাজ, ভেবেচিন্তে করি। আল্লাহ হাফেজ।

Comments