বিসমিল্লাহির রাহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ।
প্রিয় ব্লাট সাথী বৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর কৃপায় ভাল আছেন এবং আমিও আল্লাহর রহমতে তার অশেষ কৃপায় ভাল আছি।
আজকে আমি এই পোস্টে মৌরির ঔষধি গুনাগুন ও উপকারিতা নিয়ে আজকের আয়োজন। এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন।
আমদের বাংলাদেশে মৌরি একটি পরিচিত নাম। খাওয়া-দাওয়ার পর অনেকেই মৌরি চিবিয়ে খেয়ে থাকেন। এই মৌরির রয়েছে অনেক গুণাগুণ যা অনেকেরই অজানা রয়েছে । এই মৌরিতেবিভিন্ন রকমের উপাদান রয়েছে যেমনঃ- পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাংগানিজ, ভিটামিন সি, আয়রন, সেলেনিয়াম আর ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান আছে ।
মৌরির উপকারিতা ও গুণাগুনঃ- মৌরিতে যে সুমম্ত উপাদান রয়েছে। সে সমস্ত উপাদান গুলো আমাদের শরীরে বিভিন্ন উপকার করে থাকে। এই উপকারীতা ও গুন-গুন সম্পর্কে এখন আলোকপাত করবো ইনশাআল্লাহ।
মৌরির উপকারিতা ও গুণাগুণঃ
১। কোষ্ঠকাঠিন্য দূর করেঃ-
মৌরির চা হজম প্রক্রিয়ার জন্য দারুণ একটি মহা ওষুধ। আমাদের পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মৌরির তেলের বিশেষ উপকারী গুণ রয়েছে । আমাদের শরীরের গ্যাস্ট্রিক এনজাইম তৈরিতে এই মৌরি কার্যকর ভূমিকা পালন করে।
২। চোখের জ্যোতি বাড়ায়ঃ-
মৌরিতে রয়েছে ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য অত্যান্ত দরকারী। আমাদের চোখের সমস্যা গ্লুকোমা দূর করতে মৌরির চা কার্যকর ভুমিকা পালন করে থাকে। ।
৩। রক্ত পরিশুদ্ধ করেঃ-
এই মৌরিতে যে তেল ও তন্তু থাকে, তা আমাদের শরীরের রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পারে ফলে আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে শরীরকে সুস্থ থাকতে সাহায্য করে থাকে ।
৪। ত্বক সুন্দর করেঃ-
আমাদের মুখের ব্রণ দূর করার ক্ষমতা আছে এই মৌরির। আমরা যদি নিয়মিত মৌরি খেলে শরীরে জিঙ্ক, ক্যালসিয়াম ও সেলেনিয়ামের মতো উপাদান যুক্ত হয়ে থাকে ফলে এটি হরমোন ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে এবং ত্বককে ঠান্ডা করে তাতে ঔজ্জ্বল্য বাড়াইয়া থাকে।
৫। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেঃ-
খাদ্য বিজ্ঞানে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মৌরি চিবোলে লালায় নাইট্রেটের পরিমাণ অনেক গুন বেড়ে যায়, যা কিনা প্রাকৃতিক উপায়ে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। এ ছাড়া মৌরিতে পটাশিয়াম থাকায় কোষ ও রক্তরসের জন্য দরকারি উপকরণ হিসেবে ভূমিকা রেখে থাকে। আমাদের হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রণে রাখতেও মৌরি কার্যকর ভূমিকা পালন করে থাকে ।
৫। প্রস্রাবের সমস্যা দূর করেঃ-
এই মৌরির চা তৈরি করে পান করা যায়। আমরা মৌরির চা নিয়মিত খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় এবং প্রস্রাবের সমস্যা দূর হয়ে থাকে । এটি আমাদের মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং এটি শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূর করতেও উপকারী কাযকারী হয়।
৬। হাঁপানি প্রতিরোধ করতে পারে মৌরিঃ-
এই মৌরিতে যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে, যা আমাদের সাইনাসের সমস্যা দূর করতে পারে।এছাড়াও মৌরি ব্রঙ্কাইটিস ও কফের সমস্যা দূর হয় যদি আমরা মৌরির চা খাই। এছাড়াও হাঁপানির সমস্যা সমাধানেও মৌরি থেকে উপকার পাওয়া যায়।
৭। ক্যানসার দূর করেঃ-
মৌরির আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে এটি ক্যানসার প্রতিরোধে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরের ত্বক, স্তন ও পেটের ক্যানসার তৈরিতে যেসব উপাদান কাজ করে থাকে,মৌরি তা ঠেকাতে পারে। এই মৌরিকে আয়ুর্বেদ শাস্ত্রে মৌরিকে ‘মঙ্গলকর’ উপাদান হিসেবে বর্ণনা করা হয়ে থাকে । বিভিন্ন প্রকার খাবারে এই মৌরি মসলা হিসেবে ব্যবহার করা হয়।
৮। শরীরকে ঠান্ডা করেঃ-
আমরা যদি অতিরিক্ত গরম বা গরম আবহাওয়ায় মৌরি খেলে শরীরে প্রশান্তি আসে। মৌরিতে আমাদের শরীর ঠান্ডা করার বিশেষ উপাদান রয়েছে।এছাড়াও স্নায়ু ও মনকে শান্ত করতে মৌরির তেল মালিশ করা যায়।
আজকে এই পযন্তই আবার কোন নতুন উপকারী পোস্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। পোস্ট টি পড়ার জনয় ধন্যবাদ,আল্লাহ হাফেজ।


