নিজের প্রতি জুলুম সম্পর্কে আলোচনা!!!

alim236

বিসমিল্লাহির রহমানির রাহিম ।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু 

 

প্রিয় সাথী বৃন্দ আজকে আমি আপনাদের সাথে অত্যাচার জুলুম এবং মাজলুম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই পোস্টটি আপনাদের সকলকে স্বাগতম।

অত্যাচার আর জুলুম নিজের প্রতি হতে পারে আবার অপর মানুষের সাথে ও হতে পারে। প্রথমে আমরা নিজের প্রতি জুলুম নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে নিজের প্রতি জুলুম এর কথাই বলা যাক। আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠাইয়াছেন। যাও বান্দা তোমাদের দলে দলে পৃথিবীতে পাঠাইলাম, তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ হতে পারে ।আমি আল্লাহর হুকুম আহকাম এবং যার সময় যে নবী আগমন ঘটে তার সুন্নাত কতটুকু মানতে পারো। যদি মানতে পারো তবে তোমাদের জন্য আমি এক আবাদান আবাদান জিন্দেগি তৈরি করে রেখেছি, তোমাদের শান্তি সুখের জন্য আর যদি মানতে না পারো, ভালো না করতে পারো, আমার হুকুম না মান, নবীর তরীকায় না চলো, তবে তোমাদের জন্য রেখেছি আবাদান আবাদান জিন্দেগি যা দুঃখে ভরপুর। তাই আমাদের প্রতিনিয়ত আল্লাহর হুকুম, নবীর তরিকায়, ইসলামী শরিয়া মতে চলাফেরা, লেনদেন, ওঠাবসা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা ইত্যাদি করতে হবে। যদি না করি তবে সেটা হবে নিজের প্রতি জুলুম। আমি যদি নামাজ না পড়ি তবে নিজের প্রতি জুলুম করা হয়। আমি যদি রোজা না করি তবে নিজের প্রতি জুলুম করা হয়। আমি যদি অন্য কোন বেগানা নারীর দিকে তাকায় তবে কবিরা গুনা হয় সেটাও নিজের প্রতি জুলুম হয়। আমি যদি আমার অঙ্গ পতঙ্গ কে সঠিকভাবে হালাল কাজে ব্যাবহার না করি সেটাও নিজের প্রতি জুলুম করা হয়। অযথা যেন আমরা নিজের প্রতি জুলুম হয় এমন কাজ না করি। যেমনঃ বিপদাপদে হুহতাশ করা নিজের প্রতি জুলুম, বিপদে উচ্চস্বরে কাদাঁ নিজের প্রতি জুলুম, মিথ্যা কথা বলা নিজের প্রতি জুলুম, মানুষকে গালিগালাজ করা নিজের প্রতি জুলুম, মানুষের গীবত গাওয়া তাও নিজের প্রতি জুলুম, অন্যায় অবিচার এর দিকে চলা তাও নিজের প্রতি জুলুম, কারণ এগুলো করলে আমি কাল হাশরের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়াবো এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং আমার ফায়সালা মহা কষ্টের জায়গা জাহান্নাম হতে পারে তাই আমরা নিজের প্রতি জুলুম হতে বেঁচে থাকি আল্লাহকে মানে আল্লাহর রাসূলকে মানি ইসলাম মতে চলি এবং সুন্দর জীবন গড়ি।

আসুন আমরা প্রথমে নিজের প্রতি যুলুম বন্ধ করি নিজের প্রতি রহম করি এবং জান্নাতের উপযুক্ত হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করি নবীর শাফায়াত পাওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।

Comments