এলাচি ও এলাচির গুড়ো আমরা কেন খাব???

alim236

বিসমিল্লাহির রহমানির রহিম। 

আচ্ছালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

 

প্রিয় সাথী বৃন্দ আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি আলহামদুলিল্লাহ। 

 

আমি আজকে এলাচ এর পনেরোটি উপকারিতা নিয়ে আজকে এই পোস্টটি সাজিয়েছি। এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। 

এলাচে রয়েছে যেমনঃ- প্রোটিন, কার্বোহাড্রেট, কোলেস্টেরল, ক্যালোরি, ফ্যাট, ফাইবার, নিয়াসিন, রাইবোফ্ল্যাভিন, পাইরিডক্সিন, থিয়ামিন, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন এ, সি ইত্যাদি।

এলাচের উপকারিতা সমূহঃ-

*** হৃদযন্ত্রের জন্যঃ- এই এলাচের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হার্টের জন্যে অত্যন্ত ভালো। এছাড়াও কোলেস্টেরল কম করতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপেও দারুণ একটি ওষুধ এলাচ।

*** শ্বাসকষ্টেঃ- এলাচ আমাদের বিভিন্ন রকমের সমস্যা যেমন সর্দি, কাশি, ফুসফুসের সমস্যা ও রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি রোগ হইতে রক্ষা করে। এছাড়াও ব্রঙ্কাইটিস বা শ্বাসপ্রশ্বাসের কোনো রকম সমস্যা থাকলে এলাচ খাওয়া ভালো।

*** রক্তচাপ নিয়ন্ত্রণেঃ- উচ্চ রক্তচাপের সমস্যায় এলাচ খুব উপকারী। ওষুধের কাজ করে এটি। স্যুপ বা স্টু-এর মধ্যে এলাচ মিশিয়ে খেলে খুব সহজেই কিছু দিনের মধ্যে রক্তচাপ নীচে নামতে শুরু করে।

*** ডিপ্রেশনেঃ- ডিপ্রেশনের মতো মানসিক সমস্যার হাত থেকে বাঁচতে আমরা এলাচ দারুণ সাহায্য করে।যেমনঃ প্রতি দিন চায়ের মধ্যে কয়েক দানা এলাচ ফেলে ফুটিয়ে পান করা ভালো।

*** হজমের কাজেঃ- এলাচের এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান যা বিপাকের ব্যাধি থেকে শরীরকে মুক্তি দেয়। এমনকি যকৃৎ ও অগ্ন্যাশয়ের উন্নতি ঘটায়। যার ফলে হজম ভালো হয় ফলে বুকে জ্বালা বা পেট খারাপ এবং অম্বলের মত সমস্যা থেকেও অনায়াসে রেহাই পাই।

*** ডিটক্সিফিকেশনঃ- আমাদের শরীরে যত বেশি পরিমাণ ফাইবার, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করে, ভেতর থেকে তত বেশি পরিষ্কার ও সতেজ থাকে। এই এলাচ শরীরে বাইরে থেকে আসা যে কোনো বিষক্রিয়া থেকে মুক্তি দেয় ও ডিটক্সিফাই করে থাকে।

*** হেঁচকির হাত থেকে রেহাইঃ- আমাদের শরীরের যে কোনো মাংসপেশিকে শান্ত করতে এলাচের উপকারিতা অনেক বেশি । তাই আমরা কোনো কারণে যদি হেঁচকির সমস্যায় পড়ি, তাবে এক কাপ গরম জলে এক চা চামচ এলাচ মিশিয়ে ১৫ মিনিট রেখে সেটি আসতে আসতে পান করলে উপকার হয়ে থাকে।

*** ক্ষুধা বৃদ্ধিতেঃ- এলাচ খুদমন্দা দুর করতে সাহায্য করে। এই এলাচের তেল ব্যবহার করলে খাওয়ার প্রতি ইচ্ছে বাড়ে ও খিদেও বাড়ে।

*** দাঁত ও মুখের জন্যেঃ- এলাচের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আমাদের মুখের ভেতরের অংশের অর্থাৎ মাড়ি ও দাঁতের খুব উপকার করে এবং এলাচের ঝাঁঝালো স্বাদ নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে ও তরতাজা ভাব আনায়ন করে।

*** ক্যানসারেঃ- এলাচের খাদ্যগুণের কারণে আমাদের শরীরে অনেক ধরনের ক্যানসারের টিউমার বা কোষগুলি বাড়তে পারে না।

*** স্মৃতিশক্তি প্রখর করেঃ- এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্ককে শান্ত করে ও স্মৃতিশক্তি প্রখর করে তুলতে সাহায্য করে।

*** যৌন স্বাস্থ্যঃ- এই এলাচের মধ্যে নানান খাদ্য উপাদানের কারণে এটি আমাদের স্নায়ুকে শান্ত করে ও যৌনইচ্ছাকে বাড়িয়ে তোলে। এ ছাড়া, এই এলাচ আমাদের বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতেও এলাচ সাহায্য করে।

*** উজ্জ্বল ত্বকেঃ- আমাদের ত্বকের ফর্সাভাব ও ঔজ্জ্বল্যের জন্যে এলাচ দারুণ কাজ করে। ত্বকে ব্রণ ও কালচে ভাব দূর করে থাকে।

*** ত্বকের এলার্জিঃ- এই এলাচে অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান ভরপুর। এই এলাচ খুব ভালো অ্যান্টিসেপটিক ও অ্যান্টিইনফ্লেমেটরি। যার ফলে ত্বককে মোলায়েম করে, ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে।

*** রক্ত সঞ্চালন উন্নত করেঃ- এই এলাচে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলি ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে ও ত্বকের স্বাস্থ্য ভাল রাখে।

 

 

আমরা আমাদের দেহ ঠিক রাখার জন্য এলাচকে আমরা নানা ভাবে ব্যাবহার করি। আজকে এপযন্তই, আল্লাহ হাফেজ। 

Comments