ভাল কাজের আদেশ ও মন্দ কাজের নির্দেশ!!!

alim236

বিসমিল্লাহির রহমানির রাহিম।

 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ আজকে আমরা সৎকাজে আদেশ ও অসৎকাজের নিষেধ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।

সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা রুহ জগতের প্রথমে ছিলাম এবং সেখানে মহান আল্লাহতালা আমাদেরকে অর্থাৎ যারা মুসলিম তাদেরকে বাছাই করেছেন এবং দুনিয়াতে মুসলিম ঘরেই আমাদের পায়দা করেছেন। যদি আমাদের মুসলিম ঘরে পায়দা না করতেন তবে আমাদের করার কিছুই ছিল না। আমাদেরকে অন্য কোন নবীর উম্মত হিসেবে না পাঠাইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এ জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু আমাদেরকে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম কে দামি করার জন্য মহান আল্লাহ তায়ালা নবীর দরজা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না এই পৃথিবীতে। তবে অনেকে হয়তো বলবেন যে, শেষ জামানায় ঈসা আলাই ওয়াসালাম এই পৃথিবীতে আসবেন কিন্তু আসবেন ঠিক আছে কিন্ত কি কারনে আসবেন সেটা আমরা একটু জেনে নেই। ইসা আলাই ওয়াসালাম যখন খ্রিস্টানরা তাকে মেরে ফেলার জন্য উদ্যত হল, তখন মহান আল্লাহতালা তাকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে নিয়ে রেখেছেন। আসলে মৃত্যুর দরজার মধ্য দিয়ে সবাইকে জান্নাতে প্রবেশ করতে হবে। যেহেতু ঈসা আলাই সালাম এর স্বাভাবিক মৃত্যু হয়নি তাই স্বাভাবিক মৃত্যুর জন্য এই পৃথিবীতে আবার আসবেন। এ ছাড়া নতুন কোনো দ্বীন নিয়ে এ পৃথিবীতে আসবেন না কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর মাধ্যমে ইসলামকে অর্থাৎ দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহতালার আরও শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আমাদের শ্রেষ্ঠ উম্মত অর্থাৎ খায়ের উম্মত বলেছেন। আল্লাহতালা কুরআনুল কারীমে সূরা আল ইমরান এর 110 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন,

 "তোমরাই সর্বোত্তম উম্মত, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, মানবজাতির কল্যানের জন্যেই । তোমরা সৎকাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং মহান আল্লাহর প্রতি ঈমান আনবে"। 

আমাদের মধ্যে অবশ্যই এই দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে এরকম একটা দল বা গ্রুপ সর্বসময় চালু রাখতে হবে অর্থাৎ সবাইকে ভালো কাজে আদেশ এবং মন্দ কাজের নির্দেশ করতে হবে এটা হয় প্রত্যক্ষভাবে না হয় পরোক্ষভাবে করতেই হবে কারণ মহান আল্লাহ তায়ালা সূরা আল-ইমরানের 104 নাম্বার আয়াতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন, "

তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা দরকার যারা মানুষকে ভাল কাজে আদেশ করবে মন্দ কাজ হতে বিরত রাখবে এবং নিজে বলবে আমি একজন সাধারন মুসলমান"।

আসুন আমরা সবাই আল্লাহকে ভালবাসি, আল্লাহর জন্য কাজ করি, আল্লাহর আদেশ মেনে চলি, আল্লাহর কথা অক্ষরে অক্ষরে পালন করি তবেই আমাদের পরকালীন মুক্তি মিলবে, আল্লাহ হাফেজ।

Comments