বর্তমান বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি।

alim236
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ, আজকে আমি দেশের রাজনীতি নিয়ে কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম।

 আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর যাবত ক্ষমতায় রয়েছে তারা এখনো ক্ষমতায়। তাই দেশের অর্থনৈতিক চাকা সচল হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সরকারের মূল বাজেটের টোয়েন্টি ফাইভ শতাংশ হয়তোবা দেশের উন্নয়নের কাজে লাগছে আর বাদবাকি সব টাকা উধাও হয়ে যাচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে সেই হিসেবে যদি করা যায় তবে দেখা যায় যে প্রতিটি মন্ত্রী মিনিস্টার তাদের এই টাকাগুলো বিদেশে পাচার করছে। বিদেশে শপিংমল বাড়ি গাড়ি ইত্যাদি তারা তৈরি করছে দেশের টাকা দিয়ে আর দেশে কিছুই করছে না। যেমন যমুনা সেতু তৈরি হয়েছিল সাড়ে চার হাজার কোটি টাকায়। তার দুর্গ ছিল ৪.৮ কিলোমিটার। কিন্তু বর্তমানে দেখা যায় পদ্মা সেতু যমুনা সেতু থেকে কিছুটা বড় হলেও তার মোট খরচ করেছে প্রায় ৪১ হাজার কোটি টাকা আর এটাকে কি সম্পূর্ণ ব্রীজ তৈরীর কাজে লেগেছে নাকি এই টাকা ভিন্ন কেউ বা কাহারো পকেটে চলে গেছে। সেটা আসলে অনুসন্ধানের বিষয় সেদিকে আমরা যাব না আমরা মনে করি যে পদ্মা সেতু হয়েছে এটাই সরকারের একটা বড় প্রাপ্তি ছাড়া আর কিছু নয়। এছাড়া উদ্দেশ্যে যে কিছু কাজ হচ্ছে না এমন নয় কারণ রাস্তাঘাট গুলোর যেভাবে তৈরি করা হচ্ছে সেটা আসলেই ভবিষ্যৎ পরিকল্পনা মতেই তৈরি হচ্ছে এখন। যেমন বড় প্রাপ্তির মধ্যে ঢাকা মেট্রো রেল এ ছাড়া কর্ণফুলী নদীতে টানেল এছাড়া রূপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এগুলা আসলে সরকারের একটা বড় প্রাপ্তি। সরকার যতটুকু উন্নয়ন করেছে তার তিনগুণ টাকা পাচার হয়েছে বিদেশে। দেশের সম্পদ দেশেই যদি কিছু হতো তাহলে দেশের মানুষের উপকার হতো দেশ উন্নয়ন হত কিন্তু সেটা না হয় দেশের টাকা বাইরে গিয়ে বাইরে দেশে উন্নয়ন হচ্ছে আর আমাদের দেশ গরিব-দুখী না খেয়ে মরছে। যারা গরীব রয়েছে তারা গরীবের রয়েছে আর যারা ধনী হচ্ছে তারা ধনী থেকে যাচ্ছে। এটা বৈষম্যের কারণ অর্থাৎ অন্যতম কারণ হলো নির্দলীয় নিরপেক্ষ সরকার না থাকার কারণে কারণ সরকার এখন যাই করছে না কেন তার কোন জবাবদিহিতা নাই। জবাবদিহিতা করার মত কেউ নাই। তাইতো তাদের মনে যা চাইছে তাই করছে। আর এভাবে যদি চলতে থাকে তবে এদেশের গণতন্ত্র এর মৃত্যু হবে গণতন্ত্র বলতে কিছুই থাকবে না জনগণের কোন মতামত দিতে পারবে না জনগণের কোন দাম থাকবে না। অর্থাৎ পুরোটাই একনতন্ত্রের রূপান্তরিত হবে তখন দেশের উন্নয়ন আর হবেনা দেশে চরম অবস্থা দেখা দিবে। এ দেশের রাজনৈতিক অস্থিরতা দেখা দিবে দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি চরম হারে বেড়ে যাবে। মানুষ শান্তিতে থাকতে পারবে না। সর্বত্রই অশান্তি বিরাজ করবে। তাই আমাদের কামনা এ দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার আসুক আর জনগণের রায়ের প্রস্ফুটিত হোক। এবং দেশের অস্থিরতা তৈরি না হোক সবাই আমরা শান্তিতে বসবাস করি এই কামনা করি আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।
।

Comments