বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ,
আশা করি আপনারা সবাই ভাল আছেন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে। আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহতালার অশেষ মেনে নিতে ভালো আছি সুস্থ আছি।
আজ যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো আমি সম্পূর্ণ করলাম।
আজকে আমি বেশ কিছু কাজ করব বিধায় মসজিদ থেকে নামাজ শেষে বের হলাম এবং বাড়িতে এসে আমার সিডিউল কাজগুলো শেষ করলাম। এরপর আমি কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। শুধু খাওয়া দাওয়া বাদ দিয়ে। কারণ আমার কিছু কাজা রোজা ছিল। তাই আমি সেই রোজাগুলো রাখিতেছি। তাই দিনের বেলা খাওয়া-দাওয়া ঝামেলা একেবারেই নেই। তাই রেডি হয়ে দ্রুত কলেজের দিকে রওনা হয়। আইসিতে ক্লাস ছিল সেখানে প্রথমে যাই। এরপর ক্লাস শেষ করে আমি আমার কলেজের দিকে রওনা হই। যথা টাইমে কলেজে পৌঁছে যাই। প্রথমে আমার ক্লাস ছিল। তাই ক্লাসে ঢুকে পড়লাম। আজকের ক্লাসে আলচ্য বিষয় ছিল বন্ধন রাসায়নিক বন্ধন কাকে বলে রাসায়নিক বন্ধন কত প্রকার কি কি। এরপর ক্লাস শেষ করলাম এসে রোদে বসে পড়লাম।
এরপর আজান হলো নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে এসে ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রিন্সিপাল স্যার ব্রিফিং করলেন কারণ হলো ৩৫ জন কোয়ালিফাই ছাত্রছাত্রীদের কে নিয়ে স্যার একটা ছোটখাটো পিকনিক করতে চাইছেন। এবং সেটা হবে হলো আগামী শনিবার। তাই সে বিষয়টি ছাত্রছাত্রীকে বলে দিলেন এবং বললেন সেখানে আমরা পিটুলি খাব এবং তা কলার পাতায় খাব। তাই সব ছাত্রছাত্রীদেরকে বললেন সবাই তিন থেকে চারটা করে পাতা কেটে নিয়ে আসার জন্য। এই পাতা কাটার মধ্যেও একটা অন্যরকম আনন্দ রয়েছে। এরপর কলেজ ছুটি হল আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম।।
সীমান্ত বাজারে এসে আমি আমার ছোট মেয়ের জন্য অপেক্ষা করতেছিলাম কারণ ওকে নিয়ে ডেন্টাল ডাক্তারের কাছে যাব। অনেকক্ষণ অপেক্ষা করে আসলো এবং ওকে নিয়ে রওনা হলাম। গিয়ে দেখি ডাক্তার এখন আসেনি তাই আমরা একটু নদীর ধারে ঘুরতে গেলাম এবং হোটেলে কিছু খাওয়া দাওয়া করালাম। এরপর উনি ফোন করল যে আমি এসেছি তখন আমরা চলে গেলাম। এরপর চিকিৎসা শুরু হলো এরপর আমারও একটা দাঁতের সমস্যা ছিল সেটা সিল করে নিলাম। এরপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। ঠিক আছরের নামাজের আগে এসে পৌঁছে গেলাম। আসরের নামাজ পড়লাম মাগরিব নামাজ পড়লাম এশার নামাজ পড়লাম এরপর শুয়ে পড়লাম আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।


