অবহেলা করে থাকা একটি ফুল নিয়ে ফটোগ্রাফ।

alim236

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

 

 প্রিয় সাথী বৃন্দ,আজকে নাম অজানা একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকের পোস্ট এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

 

ফুল, ফুল শব্দটি সবার কাছে প্রিয়, ফুল কথাটি বলতেই মনে হয় একটা পবিত্র শব্দ, ভালোবাসার শব্দ, মন জুড়ানো শব্দ, এই শব্দের সবাই আকৃষ্ট হয়, এই শব্দ শুনে সবার মন কিছুক্ষণ হলেও ভালো হয়ে যায়।

 

ভালোবাসা পৃথিবীতে আগে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে। আর এই ভালোবাসার সাথে ফুল অনেকটাই জড়িত আছে। ফুলকে যেমন মানুষ ভালোবাসে, ভক্তি করে, শ্রদ্ধা করে, ফুলের প্রতি মানুষ অনেক যত্নবান হয়ে থাকে। ফুলের বাগান করে থাকে। সেই বাগানে শ্রম দিতে থাকে। এসবই ফুলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

 

আমরা সাধারণত ফুলেরানি গোলাপকেই বেশি দেখি এবং বেশি জানি এবং এই গোলাপকে এই সচরাচর আমরা একে অপরকে দিয়ে থাকি। এছাড়াও আরো অনেক পরিচিত ফুল রয়েছে যেমন রজনীগন্ধা, শাপলা ফুল, হাসনাহেনা, বকুল ফুল, রক্ত জবা ফুল, মোরগ জবা, ফুল সন্ধ্যা ফুল, নয়টার ফুল, বেলি ফুল ইত্যাদি আরও অনেক ফুল রয়েছে। যা আমরা বাগানের ফুটাইয়া থাকি।

 

এছাড়া আমাদের আশেপাশে কত রং এর কত বেরঙ্গের ফুল ফুটে থাকে প্রকাশিত করে থাকে কিন্তু আমরা সেই ফুলের দিকে কোন প্রকার ও করি না দেখিও না অর্থাৎ আমরা দেখার চেষ্টাও করি না অথচ এই ফুলগুলো অনাদরে অবহেলায় ফুটে থাকে এবং সৌন্দর্য প্রকাশ করে থাকে তা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে উপভোগ করতে পারবো।

তেমনি একটি নাম অজানা ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলটি বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বাড়ির পিছনে জঙ্গলে ফুটে থাকে। এই ফুলটি দেখতে অনেক চমৎকার এবং মনোরম যার সৌন্দর্য হয়তোবা আপনারা কেউ দেখেনি নাই। মহান আল্লাহ তায়ালা আমাদের এই পৃথিবীতে কত মাখলুক সৃষ্টি করেছেন একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন আর সমস্ত মাখলুক তার বংশবৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করে যায় আর এই চেষ্টা মহান আল্লাহতালা প্রত্যেকটি উদ্ভিদ প্রাণীর মধ্যেই প্রকৃতভাবেই দিয়ে দিয়েছেন।

তাইতো প্রত্যেকটি উদ্ভিদ এবং প্রাণী তাদের বংশবৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করে যায় তেমনি এই ফুলটি ও তার বংশবৃদ্ধির জন্য ফুটে থাকে এবং ফল ধরে থাকে আর এই ফলগুলো আপনা আপনি পেকে ছড়িয়ে পড়ে। আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে জন্মে থাকে।

 

আজকে এখানেই শেষ করছি আগামী পোস্টে অন্য কোন বিষয় নিয়ে পোস্ট করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ।

Comments