বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ, আজকে আমি আমাদের জীবনকে ফুলের মত গড়ে তোলা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
আমরা ফুলের মত জীবন গড়ি।
ফুল সৌন্দর্যের প্রতীক, পবিত্রতার প্রতীক। এমনও বলে মানুষ চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু ফুলের কলঙ্ক আছে এমন কথা আজ পর্যন্ত কেউ বলে নাই। ফুলকে শুধু সৌন্দর্যের প্রতীক হিসেবে এবং ভালোবাসার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফুলকে ভালোবাসে না এমন কেউ নেই। পাগল হোক আর বোবা হোক তারাও ফুলের প্রতি আকৃষ্ট ফুলকে ভালোবাসে। ফুল দেখলে মনের অবস্থা অনেক ভালো হয়ে যায়। ফুল দেখলে স্বাভাবিক মনের অবস্থা অত্যন্ত প্রাঞ্জল হয়।
আমরা যদি, আমাদের জীবনকে ফুলের সাথে তুলনা করি, তাহলে আমরা আমাদের জীবনকে অনেক ভালোর দিকে নিয়ে যেতে পারবো। আমাদের জীবন এমন হওয়া উচিত যেমন; ফুলকে দেখলে মানুষ অটোমেটিক মন মানসিকতা ভালোর দিকে যায়, তেমনি আমাকে দেখলে যেন, যে কোনো মানুষ আমার প্রতি ভালো দৃষ্টি রাখে।
ফুল শুধু মানুষের মনকেই ভালো করে মনের অবস্থাকে ভালো করে তার দেহে প্রাঞ্জল অবস্থার সৃষ্টি করে এবং তাকে শুধু সুগন্ধি দিয়ে যায়। তার মনে যত কলঙ্ক, মন্দ অবস্থা রয়েছে সবই ফুল তার শক্তিকে বিদুরিত করে দিতে পারে। ফুলের সৌন্দর্যে মোহিত হয় সবাই কারণ ফুল তার মন্দ দিকগুলো নেই শুধুমাত্র ভালো দিকগুলো আছে যা মানুষকে ভালোর দিকেই ধাবিত করে।
তেমনি যদি আমাদের জীবন ফুলের মত হতো। ফুলের মত যদি নিষ্কলঙ্ক হত তাহলে আমরা মানুষকে আকৃষ্ট করতে পারতাম এবং মানুষের মনের অবস্থা ভালো করে দিতে পারতাম। কিন্তু আমরা তো ফুলের মত হতে চাই না কারণ আমাদের প্রতিটি মুহূর্তে হিংসা-বিদ্বেষ অহংকার, তাকব্বরী নিয়ে পড়ে আছি। এই কারণে আমাদের দেখলে কারো মন ভালো হয় না। সবাই হিংসার চোখে দেখে।
আমাদের জীবন যদি ফুলের মত গড়ি, ফুলের মত নিষ্কলঙ্ক রেখে, হিংসা-বিদ্বেষ, অহংকার, তাকাব্বরী সব কিছু ভুলে যদি মানুষের উপকারে লেগে যায় তাহলে প্রত্যেকটি মানুষ আমাদেরকে ফুলের মতই ভালবাসবে এবং আমাদের দেখলে ফুলের মতই যেমন মন ভালো হয়ে যায় তেমনি তাদের মন ভালো হয়ে যাবে এবং মানুষ যেন আমাদের দেখে এতোটুকু নিশ্চিন্তে এবং ভরসা রাখতে পারে যে এই মানুষটি যদি আমার কোন প্রকার উপকারে না ও করে তবে আমার অপকার করবে না।
আসুন আমরা ফুলের মত জীবন গড়ি, ফুলের মত নিষ্কলঙ্ক থাকি। ফুলের মতো হিংসা-বিদ্বেষ, অহংকার থাকুক বাড়ে ইত্যাদি ত্যাগ করে মানুষের সেবায় লেগে যায় এবং মানুষের কল্যাণে কাজ করি। মানুষের উপকারে লেগে, মানুষের দুঃখে দুঃখী হই, মানুষের সুখে সুখী হই, মানুষের বিপদে এগিয়ে আসি মানুষকে বিপদ হতে উদ্ধার করে, মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেই, মানুষকে আল্লাহর এবং রাসূলের পথ অনুসরণ করার উদ্বুদ্ধ করি, তবে আমিও মরেও শান্তি পাবো এবং তারাও মরে শান্তি পাবে এবং ফুলের মত জীবন গড়া হবে। আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ।



