বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ, আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি সুস্থ আছি। আজকে আমি আত্মশুদ্ধি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
আত্মশুদ্ধি বলতে আত্মার সংশোধন, আমরা ইতিমধ্যে জানি যে আমাদের দেহ দুটি উপাদানের গঠিত একটি হলো আত্মা এবং অপরটি হল দেহ। দেহ বাসে মাটির তৈরি খাদ্যদ্রব্য খাদ্য খেয়ে আর আত্তাবাসে ঐশ্বরিক বাণী গুলো উপলব্ধি করে।
আমরা দেহের রোগ হলে আমরা সবাই বুঝি দেখি এবং এর চিকিৎসার জন্য অন্য হয়ে যায়। আমাদের পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রেই মানুষের যদি দেহের রোগ হয় তবে সে এই দেহের রোগকে নিরাময় করার জন্য দেশের চিকিৎসা না হলেও বিদেশে পাড়ি জমায় যে রোগ ভালো করতেই হবে। কারন আমরা এডা দেখতে পারি বাহ্যিক উপলব্ধি করতে পারি। দেহে রোগ দেখি বলেই এর পিছনে আমরা দৌড়াদৌড়ি করি অর্থ করি খরচ করি বিভিন্ন দেশেও গিয়ে চিকিৎসা নিয়ে থাকি। আমরা দেখার প্রতি বিশ্বাসই হয়ে গিয়েছে।
কিন্তু আত্মার রোগ কেউ দেখেনা, এমনকি যে রোগী সেও বোঝেনা যে আমার আত্মার রোগ হয়েছে বা হয়েছে কিনা। তাই আমরা আত্মার রোগ সংশোধনের জন্য বা চিকিৎসার জন্য কোথাও দৌড়াদৌড়ি করি না বা আপ্রাণ চেষ্টাও করি না প্রশান হইনা। তবে আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যত মানুষই রয়েছে কেন প্রত্যেকে কম বেশি আত্মার রোগে ভুগিতেছে। যারা আত্মার রোগ বোঝে আত্মার রোগের চিকিৎসক তাদের কাছে যদি আমরা যাই তবে তারা অতি সহজে আমাদেরকে কি কি আত্মার রোগ হয়েছে তা নির্ণয় করে দিতে পারে। এমন চিকিৎসকের কাছে যাই যাব বা যাইতে পয়সা খরচ করতে আমাদের মন কখনো চায় না কারণ এর রক্ত দেখা যায় না এ রোগের জন্য তো দেহ ধ্বংসপ্রাপ্ত হয় না। তাই এ রোগের চিকিৎসার জন্য কেউ কোনোদিন দৌড়াদৌড়ি করেনা।
আসুন আমরা আত্মার যে চিকিৎসক রয়েছে ওলামায়ে কেরামগণ তাদের কাছে যাই এবং আমার আত্মার চিকিৎসা আমি নিজে করি এবং সে চিকিৎসা কিভাবে করব তা আত্মার যে ডাক্তার রয়েছে সে যেভাবে বলবে সেভাবেই আমাকে চিকিৎসা করাতে হবে। যদি তার কাছে না যায় তবে আমরা এই আত্মার রোগ হতে কখনোই মুক্তি পাবো না। আমরা জানি যে দেহের রোগ থেকে আত্মা রোগ মারাত্মক কারণ দেহের রোগ দেহে ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু আত্মারোগে আত্মা বিপথগামী হবে অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামে ভুগতে হবে। তাই আমাদের উচিত হবে যে যে যেখানে আত্মার চিকিৎসক রয়েছে তার কাছে গিয়ে আত্মার রোগ গুলো চিহ্নিতকরণ এবং চিকিৎসা অতি দ্রুত নেওয়া উচিত।
আসুন আমরা আজকে হতেই এরকম চিকিৎসক কে খুঁজে বের করি এবং চিহ্নিত করি এবং সমাধানের পথ গুলো শুনে সেভাবে আমল করার চেষ্টা করি আজকের মত এখানেই শেষ করছি
আল্লাহ হাফেজ।


