বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথী বন্ধু আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি। আজকে আমি কিছু মানুষের নামাজ না পড়া সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ধর্মের অনুসারীদেরকে বলা হয় মুসলিম। তাই আমরা মুসলিম। আমাদের রব আল্লাহ আমাদের ধর্মগ্রন্থ হলো আল কুরআন। আমাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এর জীবন ও আদর্শ অনুসরণ করে চলি। পুরা কোরআন হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম এর উপর দীর্ঘ 23 বছরে ধীরে ধীরে নাযিল হয়েছে।
আমাদের ছোটকাল থেকে দিনের শিক্ষা চালু রাখা একান্ত কর্তব্য। প্রত্যেক মুসলিমকে এলেম শিক্ষা করা ফরজ যে এলেম শিখলে তার জীবনা দশা ইসলামের পথে চালাতে পারে। কিন্তু আমাদের দেশে প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি সমাজে দিকে যদি তাকায় তাহলে দেখা যায় যে যদি আমরা মুসলিম মুসলিম পরিবার তবু আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা না দিয়ে সাধারণ শিক্ষা দিয়া থাকি। তাইতো এ সমস্ত ছেলেপেলে ইসলাম থেকে অনেক দূরে রয়ে যায়। ইসলামের জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করে না। ইসলামের আইন কানুন অনুশাসন কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তারা ইসলামিক হয়ে বড় হতে থাকে। তারা ইসলামের ফরজ সমূহ পালন করতে অনিহা প্রকাশ করে।
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ প্রত্যেকটি মুসলিম নর-নারীর উপর। অথচ আমাদের পরিবার আমাদের সমাজের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় যে অধিকাংশ মানুষ এই পাঁচ ওয়াক্ত নামাজ কে তারা পড়ে না। নামাজের কথা তারা মনেও রাখেনা নামাজের প্রতি কোন প্রকার তার গুরুত্ব দেখা যায় না। কারণ হলো এই সন্তানগুলো তারা আল্লাহকে চেনে না আল্লাহর পরিচয় জানে না সেজন্য আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকে নাই ফলে তারা আল্লাহর হুকুম কেউ গুরুত্ব দেয় না। তাইতো তারা নামাজের দিকে আসে না নামাজ পড়ে না এমনকি মহান আল্লাহ তায়ালার হুকুমসমূহ দ্বিধারসে দ্বিধাহীন ভাবে অমান্য করে চলছে। এর একটাই কারণ তাকে ইসলামের শিক্ষা দেওয়া হয় নাই।
তাই আমাদের উচিত আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষায় প্রাথমিকভাবে দেওয়া উচিত এর ফলে সেই আল্লাহকে তালাকে চিনবে আল্লাহর পরিচয় জানবে আল্লাহর গুণাবলী সম্পর্কে পূর্ণ ধারণা পাবে এমন কি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর আদর্শ জানতে পারবে বুঝতে পারবে এবং মানতে পারবে। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করি এবং যতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ ততটুকু অবশ্য অবশ্যই প্রত্যেকটি সন্তানকে আমরা শিক্ষা দেই আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।


