বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
প্রিয় সাথী বৃন্দ,
আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী তো অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আমি রমজানের পরবর্তী আমাদের চলাফেরা ইবাদত বন্দেগি কেমন হবে সে সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
আমরা রমজান মাস পুরোটা সুন্দরভাবে কাটিয়েছি যতটুক ইবাদত করা দরকার এবং বন্দেগী করা দরকার মোটামুটি আল্লাহর রহমতে চেষ্টা ও তদবির করেছি। আল্লাহর কাছে আমাদের গুনাহ সমাপ্ত যাওয়া যতটুকু যেভাবে চাওয়া দরকার আমার সাধ্যে তা আমরা চেয়েছি আশা করি মহান আল্লাহ তা'আলা আমাদের পরিশ্রম ফল বৃথা যেতে দিবেন না। আমরা আল্লাহর ক্ষমার আশাবাদী কারণ মহান আল্লাহতালা অতি দয়াবান, অতি মেহেরবান, অতি ক্ষমাশীল। তার দয়ার কোন শেষ নাই তার মায়ারও কোন শেষ নাই তার ক্ষমার কোনো শেষ নাই। তিনি অসীম অনন্ত তার কোন প্রকার ধ্বংস নেই সৃষ্টি নেই।
আসলে রমজান মাসে আমরা যেভাবে চেষ্টা করেছি ঠিক রমজান পরবর্তী সময় আমাদেরকে একইভাবে চেষ্টা তদবির কান্নাকাটি করা দরকার। কারণ আমরা তো এই ইবাদত এবং বন্দেগির জন্যেই আল্লাহতায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোন উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয় নাই তাই আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য সফল করতে আমাদেরকে শুধু রমজান মাস না রমজান মাসের পরেও যে আরো 11 টি মাস রয়েছে সব মাসে আমাদেরকে সমানভাবেই ইবাদত বন্দেগী করতে হবে। এই ইবাদত বন্দেগীর কোন বিকল্প আমাদের কাছে থাকা কোন প্রকার অপশন নেই।
কারণ আমাদের যেকোনো সময় মৃত্যুর ডাক এসে যেতে পারে আর মৃত্যুর ডাক আসার পরে আমার আর এবাদত বন্দেগী কোন কিছুই আর কাজে আসবে না যতক্ষণ আমার জীবন রয়েছে ততক্ষণ আমি ইবাদত বন্দেগী করতে পারবো কিন্তু জীবন না থাকলে তো আর সম্ভব না তাই এটাকে আমরা সুবর্ণ সুযোগ মনে করে রমজান মাসের মতই আমরা পরবর্তী আল্লাহর কাছে কান্নাকাটি করে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আল্লাহুম্মা আমীন।


