image source
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও অনেক ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আজকে আমার পোস্টের বিষয় হচ্ছে আমাদের জীবনের দৈনন্দিন কিছু মুহূর্তের মধ্য কিছু বিশেষ মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করা। আসলে এই ধরনের পোস্টগুলো করতে আমি অনেক ভালোবাসি কেননা আমাদের দৈনন্দিন জীবন থেকে আমরা প্রতিনিয়তই নতুন ,নতুন শিক্ষা পেয়ে যাচ্ছি এবং সেগুলো থেকে যদি আমরা ভাল দিকটা আমাদের জীবনে এপ্লাই করি এবং খারাপ দিকটা যদি আমাদের জীবনে বর্জন করতে পারি তাহলে সার্থকতা আসবে বলে আমি আশা রাখি।
আসলে জীবনে ভালো লাগার বিষয়টা ঠিক মতো বলে বোঝানো আসলেই মুশকিল কেননা ভাললাগা এবং তৃপ্তি এই দুটো শব্দ একটি অপরটির সঙ্গে জড়িয়ে রয়েছে যেমন আপনি যদি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন যে তোমার ভালো লাগার পরিমাণটুকু কত তাহলে সে হয়তো এটা বলবে যে আমাকে একটা আইসক্রিম অথবা একটা চকলেট কিনে দিলেই আমি খুশি কিন্তু ওই কথাটা যদি আপনি ৩০ বছর বয়সে একটি ছেলেকে বলেন তাহলে সে হয়তো বা অন্য একটি আবদার করে বসবে এটি বলা যায় যে ভালো লাগার বিষয়টি হচ্ছে এক এক মানুষের কাছে এক, এক রকম এটির আসলে সুগঠিত কোনো সংজ্ঞা আমার জানা নেই। যদি আমার জীবন থেকেই উঠে আসে তাহলে আমি বলব ছোটবেলায় যখন আমি দুই টাকা দামের চকলেট পেতাম তো তখন আসলে অনেক খুশি হয়ে যেতাম আসলে ওই খুশির পরিমাণটা আসে হয়তো অনেক বেশি ছিল কিন্তু এখন যদি আমি নতুন করে আবারো একটি স্মার্ট ফোন ক্রয় করি তাহলেও হয়তোবা ছোটবেলায় যেই খুশিটা পেতাম এখন তা পাব না।
আসলে আমরা যদি একটু বায়োলজিক্যালি চিন্তা করি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের খুশির সঙ্গে জড়িয়ে রয়েছে ডোপামিন নামে এক ধরনের হরমোন যখন আমাদের ব্রেন থেকে ও ডোপামিন নামে হরমোনটি রিলিজ হয় তখন আমরা খুশি অনুভব করি কিন্তু যখন এটা বন্ধ হয়ে যায় তখন আবারো আমরা স্বাভাবিক হয়ে যাই। এছাড়াও জীবনে আনন্দে থাকার আরেকটি উপায় হচ্ছে প্রকৃতির মিশে থাকা। ষ আমরা সবাই প্রকৃতিকে ভালবাসি এবং প্রকৃতি আমাদের নিজেদেরকে অনেক কিছু দিয়ে থাকে যেমন প্রকৃতি আমাদের বেঁচে থাকার জন্য সকল প্রকার সরঞ্জাম দান করে থাকে এছাড়াও প্রকৃতির সৌন্দর্য যদি আমরা ঠিকমতো উপভোগ করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে ওঠে।
আমাদের এই কমিটির মধ্যেও অনেক লোক রয়েছেন যারা হচ্ছেন ভ্রমণ পিপাসু অর্থাৎ তারা ভ্রমণ করতে অনেক ভালোবাসেন আমি নিজেও ভ্রমন করতে অনেক ভালোবাসি আপনি যদি আপনার বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যান এবং সেখান থেকে যদি নতুন অভিজ্ঞতা আপনার জীবনে এপ্লাই করেন এবং ভালো দিকটা যদি আপনি সবসময় গ্রহণ করেন আমি আশা করি আমাদের এই সুন্দর জীবন আরো সুন্দর করে তোলা সম্ভব। সবশেষে একটা কথাই বলতে চাই সবসময়ই প্রকৃতির সঙ্গে থাকুন নিজের জীবনকে নিজের মতো করে সাজিয়ে তুলুন।

