আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু । সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন .।আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সুন্নত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাকে এ ব্যাপারে কিছু বলার তৌফিক দান করুন আমিন।
আমাদের মুসলিম জাতির জীবন গঠন করা সুন্নত অনুযায়ী দরকার ।যদি আমরা সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে পারি তাহলে ইহকালে শান্তি পাব এবং পরকালেও শান্তি পাব ।সুন্নতের মধ্যে শান্তি রয়েছে এবং বরকত ও রয়েছে। আমাদের জীবনটা সুন্নত অনুযায়ী চালানো দরকার।
সুন্নত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেখানো নির্দেশ অনুযায়ী তিনি যেভাবে চলতে বলেছেন যেভাবে আল্লাহর হুকুম মানতে বলেছেন সেভাবে পালন করা ।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন তা পালন করা।
সুন্নাতে বরকত রয়েছে। আমাদের প্রতিদিনের কাজের মধ্যে যদি আমরা সুন্নত ফিট করাতে পারি তাহলে আমাদের কাজের মধ্যে বরকত আসবে। যে কোন কাজই করি না কেন যদি সুন্নত অনুযায়ী করি তাহলে সে কাজে বরকত পাওয়া যাবে এবং কাজটা ভাল ভাবে সম্পূর্ণ হবে।
সুন্নত অনুযায়ী চলা অনেক সহজ। প্রথমদিকে অনেক কষ্ট হবে কিন্তু যদি একবার আপনি অভ্যাসে পরিণত করে ফেলেন তাহলে সেটা আপনার জন্য সহজ। কথায় আছে অভ্যাস মানুষের দাস। যেমন অনেকগুলো সুন্নত রয়েছে, খাবার জন্য, ঘুমানোর সময়, ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য, ওযুর সুন্নত, চলাফেরা আরো বিভিন্ন সুন্নত রয়েছে। এগুলো যদি একবার আমাদের জীবনে ফিট করতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে।
তো বন্ধুরা আজকের পর্যন্তই সকলের নিকট দোয়া চাই ।আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী চলার চলার তৌফিক দান করুন ।এবং আল্লাহ তায়ালার আদেশ নির্দেশ মেনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবং মৃত্যুর সময় আমাদের মুখে যেন কালিমা তাইয়্যেবা জারি হয় ।সকলের নিকট দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।আসসালামুয়ালাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু।

