যােগ্যতা অর্জন করা।

A
aziz23

মানবকল্যাণে আল্লাহ প্রদত্ত সম্পদ ব্যবহারের যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহ পৃথিবীর সকল কিছুই মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন তিনিই পৃথিবীতে তােমাদের জন্য সকল জিনিস সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে, আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছু মানবতার কল্যাণে সৃষ্টি করেছেন। 

 

এমনকি বাহ্যদৃষ্টিতে ক্ষতিকর প্রাণীও মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। এসব কিছু মানবকল্যাণে ব্যবহার করতে হলে ব্যবহার করার মতাে যােগ্যতা ও দক্ষতা থাকতে হবে। আল্লাহ পৃথিবীতে অনেক সম্পদ দিয়েছেন। মুসলিম দেশসমূহেও তেল, খনিজ পদার্থ, তুলা ও স্বর্ণসহ অনেক সম্পদ রয়েছে। 

 

বাংলাদেশেও সম্পদের অভাব নেই। অভাব হচ্ছে সৎ ও যােগ্য নেতৃত্বের। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার মতাে প্রযুক্তি থাকলে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ ও মৎস্য সম্পদ কাজে লাগিয়ে আমরা অনেক উন্নতি লাভ করতে পারতাম। বাংলাদেশের রাঙামাটিতে অনেক ফল পচে যায়।

 

চাঁপাইনবাবগঞ্জের আম আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণ এখনও সম্ভব হয়নি। তেল ও গ্যাস কাজে লাগানাের মতাে প্রযুক্তি আমাদের হাতে নেই, বিদেশী বিশেষজ্ঞদের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে। নদ-নদীতে প্রচুর মাছ আছে। তার সুষ্ঠু ব্যবহার সম্ভব হচ্ছে। এভাবে চিন্তা করলে দেখা যায়। 

 

পাশ্চাত্য তাদের সম্পদকে যেভাবে কাজে লাগাতে সক্ষম, সে তুলনায় আমরা আমাদের মানবসম্পদ ও প্রাকৃতিক সম্পদ কাজে লাগাতে পারছি না। লন্ডন শহরের কোথাও কোথাও টেমস নদীর তলদেশে আন্ডারগ্রাউন্ড রেলপথ আছে। কিছু কিছু স্থানে রাস্তার নিচে আন্ডারগ্রাউন্ড রেলপথ, উপরে ব্রিজ আর ব্রিজের উপর অফিস ও প্রাসাদ দেখা যায়। 

 

অর্থাৎ একটু জায়গা আন্ডারগ্রাউন্ড, নদী হিসেবে নৌযান চলাচলে ব্যবহার, ব্রিজ ও প্রাসাদ নির্মাণ করে নানা কাজে ব্যবহার করে প্রচুর অর্থ উপার্জন করছে। আমাদের দেশেও প্রচুর জায়গা আছে, প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদ আছে। 

 

আমাদের মানবসম্পদকে বােঝা মনে না করে সৎ, যােগ্য ও দক্ষরূপে গড়ে তুলে আল্লাহর দেওয়া প্রাকৃতিক সম্পদ কাজে লাগাতে পারলে বাংলাদেশের চেহারা পাল্টে যেতাে। তাই বর্তমান তরুণ প্রজন্মকে আল্লাহর দেওয়া প্রাকৃতিক সম্পদ কাজে লাগানাের মতাে যােগ্য হতে হবে। এর জন্য আসমান ও জমিনের সৃষ্টিতত্ত্ব ও প্রাকৃতিক।

Comments