ভ্রমণপিপাসুদের জন্য পদ্মা সেতু ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু এবং ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরাবে প্রতিষ্ঠানটি।
পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, স্বাভাবিক মূল্যের চেয়ে ৫০ শতাংশ ছাড়ে স্বপ্নের পদ্মা সেতু ও নান্দনিক ভাঙ্গা চত্বরে পর্যটনের আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে ট্যুর হবে ২২ জুলাই (শুক্রবার)।
ভ্রমণে আগ্রহীদের আগে প্যাকেজ বুকিং করে ২২ জুলাই বিকাল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের নীচতলায় আসতে হবে। পৌনে ৪টায় আসন গ্রহণ ও ৪টায় ভ্রমণ শুরু করা হবে। দিনের আলোয় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরে আসা হবে। ভ্রমণ শেষ হবে রাত ৯টায়।
পর্যটন করপোরেশন জানিয়েছে, আগ্রহীরা ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণমূল্য পরিশোধ করা যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেওয়া হবে।
মঙ্গলবার (১২ জুলাই) এই বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
Bangladesh Tourism Corporation has organized a trip to Padma Bridge for those who love to travel. The company will tour the Padma Bridge and the broken elevated expressway for just Tk 999.
Tourism Corporation Public Relations Officer. Ziaul Haque Hawlader told the media that the tour will be on July 22 (Friday) at the modern AC tourist coaster for tourism at the dream Padma Bridge and the aesthetically broken premises at 50 per cent discount than the normal price.
Those interested in traveling will have to book a package first and come to the ground floor of the tourist building in Agargaon on July 22 at 3:30 pm. Seats will be taken at 4:15 pm and travel will start at 4 pm. After day visit to the aesthetically broken premises via Padma Bridge and Bhanga Elevated Expressway, afternoon snacks will be served there. He will return to Dhaka via the illuminated Padma Bridge at 7 pm. The tour will end at 9 pm.
According to the Tourism Corporation, if the interested people call 019417444, the development number will be given. Or you can pay the travel fee at the tourist building. Booking will be taken on a first come first served basis.
Bangladesh Tourism Corporation announced this special package on Tuesday (July 12).

