চীনকে ছাড়িয়ে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত। India is going to be the most populous country after China.

B
belal
🇧🇩 Bisillahir Rahmanir Rahim 🇧🇩


বিশ্বের জনসংখ্যা দ্রুত বাড়ছে। এভাবে বাড়তে থাকলে আগামী ১৫ নভেম্বর বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক পেরিয়ে যাবে। আর আগামী বছর ভারতের কাছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের অবস্থান হারাবে চীন। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। 

জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স আজ সোমবার বৈশ্বিক জনসংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০০ বছরে বিশ্বের জনসংখ্যা সাত গুণ বেড়েছে। এমনকি ২০১১ সালেও বিশ্বের জনসংখ্যা ছিল ৭০০ কোটি। গত ১১ বছরে তা আরও ১০০ কোটি বেড়েছে। আগামী ১৫ নভেম্বর বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে যাবে।



বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। এরপরই ভারতের অবস্থান। তবে আগামী বছর এ অবস্থান বদলে যেতে পারে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল শেষে ভারতের মোট জনসংখ্যা দাঁড়াতে পারে ১৪১ কোটি ২০ লাখে। আর এ সময় চীনের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৬০ লাখে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর নাগাদ ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যেতে পারে।



আগামী দশকগুলোয় বিশ্বের জনসংখ্যা যা বাড়বে তার অর্ধেকের বেশি হবে ৮টি দেশের। দেশগুলো হলো: কঙ্গো প্রজাতন্ত্র, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়া।

The world's population is growing rapidly. If it continues to grow in this way, the total population of the world will cross the milestone of 600 crores on November 15. And next year, China will lose its position as the world's most populous country to India. A recent UN report has suggested this possibility.

The United Nations Department of Economic and Social Affairs released a report on global population on Monday. The world's population has grown sevenfold in the last 200 years, according to a report titled "World Population Prospects 2022" published on the organization's website. Even in 2011, the world's population was 700 million. In the last 11 years, it has increased by another 100 crore. The total population of the world will reach the milestone of 600 crore on November 15.

China is currently the most populous country in the world. Then the position of India. However, this situation may change next year. According to the UN report, by the end of 2022, India's total population could stand at 141.20 crore. At that time, the population of China will stand at 142.60 million. India's population could surpass that of China by next year, the report said.

In the coming decades, more than half of the world's population will grow in six countries. The countries are: Republic of Congo, Egypt, Ethiopia, India, Nigeria, Pakistan, Philippines and Tanzania.

Comments