Serey Weekly Writing Contest -3- আমার জীবনের একমাত্র ভৌতিক ঘটনা।

E
emilyben

কেউ কখনো মধ্য রাতে নিজের নাম ধরে অন্য কাওকে ডাকতে দেখেছেন..?? এরকম অভিজ্ঞতা সবার নেই জানি কিন্তু অনেকেরই আছে। আর এটা সত্য। বাথরুম, কোনো অন্ধকার বিল্ডিং বাড়ি, বা বাড়ির আশেপাশের বাঁশঝারে  এবং ঘুমের ঘরেও এমন ঘটনা প্রায় ঘটে থাকে গল্প শুনি। কিন্তু এটা কখনো আমার নিজের সাথে ঘটে যাবে কল্পনাও করিনি। 

 

সালটা হবে দুই হাজার  তেরো গ্রীষ্মের সময় প্রচুর আম হয়েছিল সব আম বাগানে। আমার খুব নেশা ছিল আম কুড়ানোর।  আমি প্রতিদিন ভোরে উঠে আম কুড়াতে যেতাম আমার আম কুড়ানোর সাথি ছিল বর্ষা। আমি প্রথমে উঠতাম তারপর ওকে ডেকে গ্রামের সব আম বাগানে বিচরণ করে বেড়াতাম।  একদিন কোনো কারনবসত আমি ভোরের আগেই ঠিক পেয়ে যায় এবং আমাদের বাড়ির পাশের একটি বাগানে আম কুড়িয়ে বাড়িতে রেখে বর্ষাকে ডাকতে যায়। তখন রাত তিনটা বাজে তাহলে আমি ঘুম থেকে কখন উঠেছি আমি নিজেও জানিনা। বর্ষার মা ওকে কিছুতেই আমার সাথে ওকে বাগানে যেতে দেয়নি।  আমিও নাছোরবান্দা  আম কুড়াবোই তাই একা একাই চলে যায় আম বাগানে।  ওই বাগানটা ছিল অনেক বড় আর প্রথমে একটি কলাবাগান ছিল আমি ওইটা পার হয়ে বাগানে প্রবেশ করতেই আমার কেমন একটা অনুভব হয় মানে একেবারেই অন্যরকম অনুভূতি। আমি ওই অনুভূতিকে উপেক্ষা করেই সামনে যেতে থাকি কিন্তু আমি আবারও ওই একই রকম অনুভব করি। আমি ভয় পেয়ে যায় আর আশেপাশে তাকাই  মনে হচ্ছিল আসেপাশে কেউ আছে। চারপাশে ভালোভাবে আবারও তাকাই কেউ সত্যিই আছে কি না কিন্তু কেউ ছিল না আমি ভয়ে ভয়ে সামনে যেতে থাকি হঠাৎ করে কানে স্পষ্ট শুনতে পায় কেউ আমার নাম ধরে ডাকছে আমি ভয়ে জোরে জোরে চেঁচিয়ে কাঁদতে শুরু করে দিই সাথে সাথে খেয়াল করলাম আমাকে ডাকা বন্ধ হয়ে গেল। আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না বাড়ির দিকে চলে আসবে বলে পেছনে ঘুরতেই আমি এক ভয়ংকর চেহারা দেখতে পাই এবং সাথে সেন্স হারিয়ে ফেলি। আমি যে ভয়ংকর চেহারা দেখতে পেয়েছিলাম  তার বর্ণনা নাই করি তবে চোখের বর্ণনা দিতে পারি কারন সেটি আমার স্পষ্ট মনে আছে।  চোখ গুলো ছিল কালো মনে হয়েছিল সম্পূর্ণটাই যেন মনি এবং গায়ে কাফন জরানো ছিল ওইটা দেখার পর আমি নিজেকে বিছানায় পায় সবাই বলেছিল আমি ওই আম বাগানে পড়েছিলাম। এক সপ্তাহ জ্বরে পরেছিলাম। খুব বেশি ক্ষতি হয়েছিল না আমার কিন্তু আমি তারপর থেকে আর আম কুড়াতে যেতাম না। বর্ষা যেতো কিন্তু সে নিজেও একদিন আম গাছের মধ্যে কিছু  একটা ঢুকতে আর বের হতে দেখে ওই একই বাগানে তারপর থেকে ওই বাগানে কেউ আর অন্ধকার থাকতে যেতো না। দিনের আলোয় যেতেও ভয় পায় মানুষ কারন দিনের বেলায়ও বাগানটা দেখতে খুবই অদ্ভুত আর ভূতুড়ে।  যে কেও দিনের বেলাতে গেলেই ভয় পেয়ে যাবে আর সেখানে আমি রাত তিন টার সময় চলে গিয়েছিলাম।  আর এই ঘটনা ঘটেছিল। 

 

সত্যিই সেই রাতটি আমার জীবনে খুবই ভয়ানক ছিল। এমন ভয়ঙ্কর কোন কিছু যেন কারোর সাথে না ঘটে। আল্লাহ সবাইকে এসব ঘটনা থেকে রক্ষা করুন।

Comments

sereybd

Congratulations! @emilyben, you have won the first place on "Weekly Writing Contest - 3" organised by SereyBangladesh.

Your rewards:

 

 i) 100% upvote from @opsin.

    ii) 80% upvote from @looking.

                  iii) 100% upvote from @sereyibu351.

                  iv) 100% upvote from @killerkuasha.

 v) 150 serey coin ( liquid ).