সাধারন মানুষ দুই বেলা খেয়ে বাঁচতে চায়। এর থেকে বেশি আর কিছু চায়না। বড় বাড়ি, বড় গাড়ি কিছুই তাদের চাওয়া পাওয়া নয়। কিন্তু সেটুকুও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পাওয়া যায়না পাওয়া সম্ভব নয়। যে দেশে পদে পদে এত দুর্নীতি সে দেশে কোনো কিছুতেই শান্তি মিলে না। হাজার হাজার মাথাপিছু আয় - ব্যায় দেখানো হতে পারে কিন্তু বাংলাদেশের প্রকৃত অবস্থা টিসিবি ট্রাকের সামনেই উপলব্ধি করা যায়।
প্রতিটি সাধারণ মানুষের কতটা হাহাকার। এত কিছুর পরেও বাংলাদেশ সরকারের টনক নড়ে না। এভাবে চলতে থাকলে দুর্ভিক্ষের আর কোনো শেষ থাকবেনা। জিম্বাবুয়ের মত হয়তো এক ব্যাগ টাকা নিয়ে যেতে হবে বাজারে যদি এক ব্যাগ বাজারের প্রয়োজন হয়। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধগতি বুঝিয়ে দেয় বাংলাদেশের মুদ্রাস্ফীতি ঠিক কোথায় ঠেকেছে এবং কিছুদিন পর কোথায় ঠেকবে।
বর্তমান বাংলাদেশ সরকার অনেক উন্নয়নের কথা বলে আসলেই তারা অনেক উন্নয়ন করেছে। দ্রব্য মূল্যের উন্নয়ন আমরা নিজ চোখে দেখতে পারছি এবং প্রভাব, ফলাফলও চোখের সামনে দৃশ্যমান। আর কতটা আমরা মধ্যবিত্ত, নিম্নবিত্ত কষ্ট পেলে আপনারা খুশি হবেন..?? চোখের সামনে ধুঁকে ধুঁকে সাধারন মানুষকে আর কতটা মরে যেতে দেখলে আপনাদের মন তৃপ্ত হবে.??
এখনও সময় আছে সাধারণ মানুষকে জয় করে নেন নয়তো আপনাদের এমনভাবে পরাজয় নেমে আসবে যেটা সহ্য করতে পারবেন না। সাধারন মানুষের দুঃখগুলো বুঝুন যথাযথ পদক্ষেপ গ্রহন করুন নিজে শান্তিতে থাকুন এবং শান্তিতে রাখুন।

