My mother language.

E
emilyben

 

মানুষ নানা উপায়ে তার মনের ভাব প্রকাশ করে। তার মধ্যে  অন্যতম, সমৃদ্ধ এবং প্রধান মাধ্যম হলো ভাষা। মানুষ প্রাচিনকালে বিভিন্ন উপায়ে মানুষ নিজের মনের ভাব  প্রকাশ করতো যেমন- বিভিন্ন আকার - ইঙ্গিত, ইশারা, ভিন্ন ভিন্ন ধরনের শব্দ, ধোয়া ইত্যাদি।  বর্তমানে পৃথিবীতে প্রায় আড়াই হাজারের বেশি ভাষা রয়েছে। তার মধ্যে বাংলা ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা চতুর্থ বৃহত্তম ভাষা। বর্তমানে বাংলা প্রায় পঁয়ত্রিশ কোটি মানুষের মুখের ভাষা। এই ভাষা অন্য ভাষাভাষী মানুষদের কাছে খুবই মিষ্টি একটি ভাষা বলে জানতে পেরেছি। 

 

বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেতে বাঙালিদের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। অনেক তাজা রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে নিজেদের রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি।  ভাষার জন্য জীবন দিয়েছে এমন ইতিহাস পৃথিবীর আর কোনো জাতির নেই। বর্তমানে পৃথিবীর প্রতিটি দেশে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।  যেই ভাষাকে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত এত সম্মান দিয়েছে সেই বাংলা ভাষার উৎপত্তিরও রয়েছে এক অনন্য ইতিহাস।

Comments