বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আজকে আমি আমাদের বাড়ির পুকুরের মাছের চাষের ব্যাপারে কিছু বলবো কিভাবে করেছি তা নিয়ে।
এটা হচ্ছে আমাদের পশ্চিম পুকুর যেখানে আমার ফুফাতো ভাই ২০০০ মাছ চাষ করেছে। ওনার সাথে সাথে আমিও চাষ করি। দেখি কিভাবে তিনি করে এবং কিভাবে খাবার দেয় প্রথমত তিনি যি ভাবে করল ।যে এখানে পানি থাকার আগে পুরো পুকুরে চুন দিয়ে দিল যাতে করে পুকুরের পানি ফ্রেশ থাকে।অতঃপর মোটর থেকে অর্ধেক পানি ভরাট করলো। আর বাকিটা বৃষ্টিতে হয়ে গেল অতঃপর তিনি মাছ সেখানে পালালেন।
এবং এটা হচ্ছে আমাদের দক্ষিণ পুকুর যেখানে তিনি ১৬০০ পিস মাছ পালালেন। এবং এই পুকুরে পানি থাকার আগে তিনি এখানে খল্লী চুন একসাথে করে দিলেন যাতে করে পানি গুলো সবুজ থাকে। তারপর পানির মধ্যে মাছ পালালেন। তার সাথে আমিও পালালাম। যাতে করে তার থেকে আমি কিছু শিখতে পারি।
অতঃপর যখন তিনি পুকুরের মাছ গুলোকে দুপুরে খাবার দিলেন।আমিও তার সাথে খাবার দিলাম। এবং দাঁড়িয়ে তা দেখলাম মাছ গুলো কিভাবে খাবার খায়। এবং দেখলাম যে কিছুক্ষণ পরে তিনি পুকুরে চারপাশে ঘুরাঘুরি করছে। আমি জিজ্ঞাসা করলাম কেন ঘুরছেন।তখন তিনি বললেন যে এখানে দেখতেছি সাপ অথবা গুল আছে কিনা যদি থাকে তাহলে তাদেরকে মেরে ফেলবো যাতে করে মাছগুলা না খায়। আর যদি না মারি তাহলে মাছ খেয়ে নিবি।
এটা হল মাছের খাবার যা আমরা দিয়েছি পুকুরে। আবার তার সাথে অনেক খাবার একসাথে করে দিলাম। যেমন খল্লী পাওডার ইত্যাদি ইত্যাদি। অতঃপর আমরা বিকেলের খাবার দিয়ে। কিছুক্ষণ পরে দোকানে গিয়ে জিয়ান ভরি কিনে চিপকিনি আবার বাড়িতে ফিরে এসে। পুকুরপাড়ে গিয়ে মাছ ধরার জন্য কিছু আধার জোগাড় করে বসি। যাতে করে মাছ ধরতে পারি। এক পুকুরের মাছ ধরার বরশি ফেলি আরেক পুকুরে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করি। এবং ছোটখাটো কিছু মাছ পায়। তাই ফেলে দিই। প্রথমবার মাস ধরার চেষ্টা করলাম তবে ব্যর্থ হলাম অতঃপর বাসায় ফিরে আসলাম। পরের দিন আবার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


আলহামদুলিল্লাহ কথাটা শুনে খুশি হলাম discord একাউন্ট নাম hasan4348#7245
আমার বাসা নোয়াখালী চৌমুহনীতে। আমি নাটেশ্বর মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ি। আমাকে একটু সাপোর্ট করবেন 🥰