আমার খেলাধুলা সম্পর্কে।

H
hasan4348

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

 

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন।

 

আজকে আমি বলবো আমার খেলাধুলার সম্পর্কে আমি কোন খেলা পছন্দ করি। আমার প্রথম ফুটবল খেলা পছন্দ তাই আমি প্রথমে ফুটবল খেলা নিয়ে বলবো।

 

প্রতিদিনের মতন ভোর পাঁচটা উঠে ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ হাটাহাটি করে বাসায় এসে শুয়ে পড়ি। আজকে আর ঘুমাতে পারি নাই কারণ কালকে আমার এলাকার বন্ধুরা বলেছিল যে ফুটবল খেলা আছে সাতটা বাজে। তখন আমি আর কি করব অল্প কিছু খেয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। অতঃপর যখন সাতটা বাজলো সবাই আমরা এলাকার একটা জমি আছে সেখানে গিয়ে একত্রিত হলাম। এবং আমাদের সাথে অন্য এলাকার সাথে খেলা হবে তাই তারা চলে আসলো। আর শর্ত ছিল যে তিন লিটার কোক যে জিতবে তারা খাবে। আর অন্যরা টাকা দিয়ে তাদেরকে কিনে দিবে। আর একটা টিমে আট জন করে প্লেয়ার ছিল। সবাই সবার প্লেয়ার দেরকে বুঝিয়ে দিচ্ছে কে কোন সাইডে খেলবে। তখন আমি আমাদের প্লেয়ারদের কে বুঝিয়ে দিচ্ছি যে একজন থাকবে গোলকিপার একজন থাকবে ডিফেন্ডার। আর তিনজন মাঝ ফিল্ডে খেলবে। আর তিনজন ভিতরে খেলবে।

অতঃপর টস হল তখন তারা জিতল। এবং রেফারি বাঁশি বাজালো এবং সেন্টার হল। অতঃপর খেলা শুরু হয়ে গেল এভাবে হাফ টাইম পর্যন্ত হলো খেলা। কিন্তু কেউ কাউকে গোল দিতে পারল না। অতঃপর হাফ টাইম এর পর আমারা সেন্টার করলাম। আমরা একে অপরকে বলেছিলাম পাচে পাচে খেলবা এভাবে আমরা খেলতে লাগলাম। অতঃপর ২০ মিনিটের মাথায় আমাদের একটা প্লেয়ার তাদেরকে গলকিতে দুর্দান্ত ভাবে ফ্রিকিকে একটা গোল দিয়ে দিল। আমরাতো সেই লাফ লাফি চুটা চটি করলাম। আবার পাঁচ মিনিট পর আমি প্রথমবার সুট করলাম কিন্তু গোল হলনা অতঃপর আবার শুট করলাম গোল হয়ে গেল। আর আমি ছিলাম মিডফিল্ডার আমি সব সময় ওই সাইডে খেলি।এবং আবার পাঁচ মিনিট পর তাদেরকে আরো একটা গোল দিয়ে দিলাম। মোট ৫০ মিনিটের খেলা হয়ে ছিল। এভাবে তারা তিনটি গোল খেলো এবং তারা আমাদেরকে একটাও দিতে পারল না। অথবা আমার ম্যাচটি জিতে গেলাম। এবং কিছুক্ষণ পর তারা টাকা দিয়ে আমাদের জন্য তিন লিটার কোক আনল। আমরা সবাই মিলে ভাগ করে খেলাম।

এবার বলবো আমার ক্রিকেট খেলা নিয়ে। এরকম একবার হলো যে আমাদের বাড়িতে আমার চাচাতো ভাইয়েরা আমার ফুফাতো ভাইয়েরা এক সাথ হলাম। এবং সবাই মিলে বিকাল বেলার দিকে গল্প করতেছিলাম। তখন আমার এলাকার বন্ধুরা বলল যে আমরা একটা ক্রিকেট ম্যাচ খেলব বাজিতে। যে তোর টিমে থাকবে তোদের বাড়ির প্লেয়ার আর আমাদের টিমে থাকবে আমাদের বাড়ির প্লেয়ার। আমি বললাম ঠিক আছে চল। তখন আমরা সবাই এলাকার ওই জমিটা চলে যায়। আর এই ক্রিকেট খেলা হয়েছিল যখন গরমকাল ছিল তখন বৃষ্টি কাল চলে যাওয়ার পর। অতঃপর আমরা সবাই মিলে স্টাম লাগলাম মাটির মধ্যে অতঃপর আম্পায়ার টস দিল। এবং তারা টসে জিতে গেল এবং খেলা শুরু হয়ে গেল।

প্রথমে তারা দুজন নামলো। এবং আমাদের পক্ষ থেকে আমাদের একটা প্লেয়ার গেল ফাস্ট অবারে করলো। তারাও ওই অবারে ৮ রান নিল অতঃপর তাদের কোন উইকেট যায়নি। এবং দ্বিতীয়বার অবার আমি করলাম। ওই অবারে তারা দশ রান নিলো কোন উইকেট জাইনি। অতঃপর তৃতীয় অবার করা হলো ওই আবার একটা উইকেট গেল। এবং তারা ওই ওবারে চার রান নিলো। এভাবে তারা মোট আট অবারে ৫০ রান করল। এবং তাদের ৭ উইকেট গেল। মোটামুটি তারা ভালোই খেলল মনে করলাম যে আজকে মনে হয় আমরা জিতব না। অতঃপর আমরা ওপেনিং নামলাম আমি আর আমার একটা ফুফাতো ভাই।

সে অনেক ভালো খেলে সে আমার বয়সী। ফার্স্ট ওভার ওই খেললো ওই অবারে ছয় রান এলো। এবং পাঁচ নাম্বার বলে সে দোড়ে রান নিল। ৬ নাম্বার বলে আমিও দোড়ে রান নিলাম। এবং আমি খেললাম ওই অবারে আট রান নিলাম। সুতরাং এভাবে ভালোই খেলা হচ্ছিল সাত অবারে মোট আমাদের রান আসলো ৪৫। একটা উইকেটও গেল না। আর এক অবারে লাগে পাঁচ রান। ফাস্ট বল আমি খেললাম খেলতে পারেনি দ্বিতীয় বল  এক রান নিলাম। তৃতীয় বল ওই খেললো সেও খেলতে পারে নাই চতুর্থ নাম্বারে সে এক রান নিলো। পাঁচ নাম্বার বলে আমি চার মেরে দিলাম অতঃপর আমরা ম্যাচটি জিতে গেলাম। কিন্তু আমাদের একটা উইকেটে গেল না মাঠের মধ্যে ওই দিনে আমরা দুজন মিলে রেকর্ড করলাম উইকেট না পড়ার। অতঃপর আমরা বাড়িতে চলে আসলাম আনন্দ উল্লাস করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।

Comments