ঔপনিবেশিক যুগ

H

 

উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

 

বাংলা ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে হলেও পরে তারা আমাদের রাষ্ট্রক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা কে পরাজিত করে একসময় তারা ক্ষমতা দখল করে নেয়।

ঔপনেবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না। তারা জানে একদিনে শাসনের পাঠিয়ে তাদের ফিরে যেতে হবে নিজ দেশে। তবে দখলদার শক্তি যতদিন শাসক হিসেবে থাকবে ততদিন সেই দেশের ধন-সম্পদ নিজেদের পাচার করবে। তারপর যখন তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে বা অন্য কোনো কারণে অন্যের দেশ শাসন করা আর লাভজনক মনে হবে না তখন ফিরে যাবে নিজে দেশে। 

এভাবে অন্য কোন দেশের উপর দখলদারদের আধিপত্যই হচ্ছে উপনিবেশ। আর উপনিবেশ প্রতিষ্ঠা করাই শাসন কে বলা হয় উপনিবেশিক শাসন।

Comments