মালয়েশিয়ায় বর্তমান করোনা পরিস্থিতি ও প্রবাসীদের জীবন অবস্থা।

I
imaran

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি আমি ইমরান নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মালয়েশিয়ার বর্তমান করোনা পরিস্থিতি প্রবাসীদের জীবন ও অবস্থা। চলুন বন্ধুরা আজকে আর্টিকেলটি আপনাদের সাথে শেয়ার করি।

মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার একটি উন্নত দেশ। এই দেশে নানান শ্রেণীর, নানান ধর্মের মানুষ বসবাস করে। এবং এই দেশটিতে অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হওয়ার কারণে অনেক দেশ থেকে এই দেশে মানুষ কর্মসংস্থানের জন্য প্রত্যেক বছর বেঁচে থাকে। মালয়েশিয়া নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্য এক লীলাভূমি দেশ। এখানে চারিদিকে অসংখ্য ছোট-বড় পাহাড় ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে এমন সুন্দর একটি দেশের বর্তমানে দেশে করোনা পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব।

 

মালয়েশিয়া করোনা পরিস্থিতি প্রথম থেকেই অনেক সচেতনতা ও দক্ষতার সাথে এদেশের সরকার এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং এদেশের মানুষ যেন অনেক বেশি সচেতন হওয়ার কারণে এদেশে অন্যান্য দেশের তুলনায় মৃত্যুহার অনেক কম ছিল। এই দেশটিতে বর্তমানে 94 শতাংশ মানুষের 3 ডোজ ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। যার ফলে এদেশের জীবনযাত্রায় এখন অনেক বেশি স্বাভাবিক হয়ে গেছে সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সব এখন সে দেশের সরকার খুলে দিয়েছে যথারীতি সকলে কাজে যোগদান করতে সক্ষম হয়েছে।

 

এই দেশটিতে আমাদের বাংলাদেশ থেকে সর্বমোট 10 লক্ষের উপরে শ্রমিক কাজ করে থাকে মালয়েশিয়াতে এদেশের সরকার এরা প্রবাসীদের কেউ বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে এবং এদেশের আইন ও নিয়ম-কানুন মেনে চলতে আমাদেরকে উৎসাহিত করেছে। এদেশের সরকার অনেক সুদক্ষ তার সাথে এবং মহানুভবতার সাথে এই উদ্যোগটি নিয়েছিলো যে প্রত্যেকটা প্রবাসী শ্রমিকদের ভ্যাকসিন এর সুব্যবস্থা করার জন্য কারণ বিনামূল্যে এটি নিশ্চিত করেছে দেশের সরকার এজন্য এ দেশের সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি।

 

আমরা যারা প্রবাসীরা আছি তারা অনেক বেশি সংকটের মধ্য এই দুটি বছর আমরা জীবন অতিবাহিত করেছি এই করণা মহামারীর কারণে আলহামদুলিল্লাহ এখন প্রবাসীরা সবাই বেশিরভাগ কর্মসংস্থানে সকলের যোগদান করতে সক্ষম হয়েছে কারণ এখন করোনা এদেশে অনেক বেশি নিয়ন্ত্রিত কারণে দেশে বেশিরভাগ মানুষের ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে গেছে তাই এদেশের সরকার প্রত্যেকটা কর্মসংস্থান এখন কাজের জন্য উন্মুক্ত করে দিয়েছে সেতু প্রত্যেকটা প্রবাসীরা এখন তাদের নিজস্ব কাজে যোগদান করতে সক্ষম হয়েছে এবং তারা পূর্বের ন্যায় আবার বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে রেমিটেন্স পাঠিয়ে কারণ বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের একটি ও মূল্যবান ভূমিকা রয়েছে কারণ বাংলাদেশ অনেক শ্রমিক বিভিন্ন দেশে কাজ করে থাকে এবং তাদের নিজেদের দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে নিজেদের ভূমিকা পালন করে থাকে।

 

প্রবাসীরা ভালো থাকলে ভালো থাকে বাংলাদেশ কারণ বাংলাদেশের একজন প্রবাসীর উপরে তার পরিবার নির্ভর করে তার পিতা-মাতা তার স্ত্রী তার সন্তান সন্তানাদি একজন প্রবাসীর উপরে নির্মাণ করে থাকে সেহেতু প্রবাসীরা যদি বিদেশে কাজ করতে না পারে তাহলে এদের স্বজনদেরও অনেক বেশি কষ্ট সহ্য করতে হয় কারণ প্রবাসীদের উপরে তাদের পরিবার নির্ভরশীল তাই প্রবাসীরা সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় তারা অক্লান্ত পরিশ্রম করে থাকে শুধুমাত্র দেশের পরিবারটিকে সুন্দর ভবিষ্যত নিশ্চিত করার জন্য সকলের জন্য ভালো সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে তাই নিজেদের সুখের কথা না ভেবে প্রত্যেকটা প্রবাসীরা তাদের পরিবারের ও দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে।

 

এমতাবস্থায় এখন মালয়েশিয়াতে করোনা মহামারী অনেক কম হওয়ার কারণে আমরা সকল প্রবাসীরা শুকরিয়া জ্ঞাপন করছি সৃষ্টিকর্তার কাছে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা আবার যেন পূর্বের ন্যায় জীবন-যাপন করতে পারি এবং আমরা আমাদের কর্মসংস্থানের পূর্বের ন্যায় কাজ করতে পারি এই প্রত্যাশা করছি এখন মালয়েশিয়াতে বসবাসরত বেশিরভাগ প্রবাসীরাই তাদের কর্ম সংস্থান এবং যোগদান করতে সক্ষম হয়েছে সেহেতু এখন প্রবাসীরা অনেক বেশি ভালো আছে কারণ প্রবাসীরা কাজ করলে তাহলে এরা ভালো থাকে কারণ প্রবাসীর জীবনে একদিন বসে থাকা এটা অনেক বেশি কষ্টের কারণ এখানে পিতা মাতা ভাই-বোন আত্মীয়-স্বজন স্ত্রী-সন্তান কেউই থাকেনা তাই ঘরের মধ্যে জীবন-যাপন করা এটা বন্দি খাঁচার মধ্যে বন্দী থাকার মতই সেতু এখন অনেক বেশি ভালো আছে প্রত্যেকটি প্রবাসীরা।

 

বন্ধুরা সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এবং আমাদের প্রবাসীদের জন্য সকলে দোয়া করবেন যেন সুস্থ সফলভাবে আত্মীয়-স্বজনের বুকে ফিরে যেতে পারে বাবা মায়ের বুকে ফিরে যেতে পারে প্রত্যেকটি রেমিটেন্স যোদ্ধা এই প্রত্যাশা রইল সকলের প্রতি।

 

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ।

Comments