হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম,আমি কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যেন আপনাদের সাথে শেয়ার করব এই আধুনিক যুগে আমাদের একজন মানুষ হিসেবে সমাজের আরেকজন মানুষের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য আমরা এ বিষয়ে কতটা সচেতন সে বিষয়টা নিয়ে আজ আপনার সাথে কিছু কথা শেয়ার করবো। আশা করি আমার লেখাটা আপনাদের ভালো লাগবে।
আমরা সকলের সমাজবদ্ধভাবে বসবাস করে থাকি সেই আদিম কাল থেকেই। একজন আরেকজনের বিপদে-আপদে তাকে সাহায্য করার জন্যই মূলত আমরা একে অপরের প্রয়োজনীয়তা থেকেই সমাজবদ্ধভাবে বসবাস করে থাকি কিন্তু সময়ের বিবর্তনে আমাদের সমাজবদ্ধ তা থেকে মানুষ দায়বদ্ধতা কে সরিয়ে নিয়ে শুধু নিজের স্বার্থের কথা বিবেচনা করে থাকে এখন আর সমাজের মানুষ একে অপরের বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না শুধু নিজের কথাই চিন্তা করে থাকে।
কিন্তু একটা সময় ছিল যখন মানুষ মানুষের বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিত এবং একে অপরের দুঃখ ভাগাভাগি করে নিয়ে সমাজের মধ্যে বসবাস করে থাকত সমাজে কেউ খেলো কি না খেলো সেটা খেয়াল রাখত কিন্তু সময়ের বিবর্তনে দিনদিন মানুষ যত স্বাবলম্বী হচ্ছে মানুষ সমাজ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে শুধু নিজের ভোগ বিলাসিতা কথাই চিন্তা ভাবনা করে থাকে। আসলে আমরা দিন দিন অনেক স্বার্থপর হয়ে যাচ্ছি শুধু নিজেদের কথাই ভাবে থাকি আমরা সমাজের প্রয়োজনে সমাজে মানুষের প্রয়োজন এখন আর কাজ করতে উদ্বুদ্ধ হই না এটা আসলে আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে আমরা অনেক অসচেতন হয়ে যাচ্ছি যার ফলে এখন শুধু নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে থাকি অন্যের ভালো-মন্দ কখনো আমরা ভেবে দেখি না।
কিন্তু আমাদের বাপ দাদাদের আমলে তারা একে অপরের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিত এবং পণ্যের খোঁজখবর আত্মীয়তার বন্ধন বজায় রাখত কিন্তু বর্তমান সমাজ যত আধুনিক হচ্ছে তা তো আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলছি আমরা শুধু স্বার্থের কথা চিন্তা করি আত্মীয়তার বন্ধন দিনদিন ক্ষীণ হয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে এটা আসলেই খুবই খারাপ একটি বিষয় কারণ আত্মীয়তার বন্ধন এটি খুবই মজবুত ও ত্রিবন্ধন তাই আমাদেরকে এসব বন্ধনগুলো বজায় রাখতে হবে।
আমরা শুধু নিজেদের স্বার্থের কথা বিবেচনা করবো না আমরা মানুষের ভালো-মন্দ বিবেচনা করব এবং মানুষের বিপদে-আপদে নিজেদেরকে বিলিয়ে দিব মানুষের উপকারে নিজেদেরকে শামিল করার চেষ্টা করব কারণ এই পৃথিবীতে আমরা শুধু খেয়ে-পরে বেঁচে থাকার জন্যই আগমন ঘটেনি আমরা অন্যের উপকার করতে পারার মাঝে আমাদের নিজের জীবনের বড় সার্থকতা লুকায়িত থাকে তাই আমরা এই বর্তমান যুগে শুধু আধুনিকতার ছোঁয়া পেয়ে আমরা নিজেদেরকে বদলে ফেলবো না কারণ আমাদের ঐতিহ্যকে আমরা লালন পালন করব এবং ধারণ করব কারণ আমাদের পূর্বপুরুষদের তাদের সংস্কৃতি যেভাবে পালন করেছে তাদের আত্মীয়তার বন্ধন সমাজের মানুষকে নিয়ে যেভাবে মেনে চলেছে আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবো কারণ নিজেদেরকে ওভারস্মার্ট করতে যেয়ে আমরা কালের বিবর্তনে নিজেদেরকে হারিয়ে ফেলছি।
বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি আমার লেখা টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ।

