হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের কর্মব্যস্ততা ও হাটার রিপোর্ট।
আমাদের সুস্থ থাকার জন্য হাটার কোন বিকল্প নাই। যে যত বেশি হাঁটবে সে তত বেশি সুস্থ থাকতে পারবে। হাঁটলে শরীরের রক্তের সঞ্চালন বৃদ্ধি ঘটে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এতে করে হাট ভালো থাকে। আমাদের সকলের উচিত সকালে এবং বিকালে নিয়মমাফিক হাটা কারণ আপনি যত বেশি হাঁটবেন আপনার শরীর তত বেশি সতেজ হবে।
আজ আমি ৩.৭ কিলোমিটার পথ হেঁটেছি। আমি প্রত্যেকদিন সর্বনিম্ন তিন কিলোমিটার পথ হাটি এটা আমার প্রত্যেক দিনের রুটিন সর্বোচ্চ ৭ কিলোমিটার পর্যন্ত হাঁটা ব্যায়াম করে থাকি।
শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম করার কোন বিকল্প নাই আপনি শারীরিকভাবে যে কোন ব্যায়াম করতে পারেন অথবা এটা দৌড়ানো এগুলো করতে পারেন এতে করে আপনার শরীরের ভারসাম্য রক্ষা পাবে যারা অতিমাত্রায় মোটা অথবা পেটে চর্বিযুক্ত তাদের সর্বনিম্ন তিন কিলোমিটার পথ হাটা প্রত্যেক দিন উচিত।
আপনি যদি প্রত্যেকদিন হাঁটেন তাহলে আপনার এতে করে শরীরের অনেক বেশি উপকার হবে বিশেষ করে আপনার আজম শক্তি বৃদ্ধি পাবে এবং নানান রকম রোগ থেকে আপনার প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পাবে যারা প্রত্যেকদিন নিয়মিত ব্যায়াম করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে অলস ব্যক্তিদের তুলনায়। হাঁটার কোন বিকল্প নাই সুস্থ থাকার জন্য।
বিশেষ করে এখন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস রোগটি এবং উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাকে প্রত্যেকদিন হাঁটা অথবা দৌড়ানো এর কোন বিকল্প নাই আপনি যত বেশি হাঁটবেন আপনার ডায়াবেটিস তত বেশি নিয়ন্ত্রণে থাকবে এবং উচ্চ রক্তচাপ অথবা প্রেসারের সমস্যা আপনার নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করবে।
তো বন্ধুরা আমরা প্রত্যেকদিন অবশ্যই সর্বনিম্ন তিন কিলোমিটার পথ হাঁটবো এতে করে আমাদের শরীরে সুস্থ থাকবে। সুস্থ থাকতে হলে ব্যায়াম করার কোন বিকল্প নাই।
আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।

