বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভাল আছি। দোয়া করি যে আপনার সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আজকে আপনাদের বলতে যাচ্ছি আমার পরিবারের সম্পর্কে। যে আমার পরিবার কয়জন সদস্য আছে এবং কে কি কাজ করে তা আপনাদের বলব।
বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমার পরিবারে পাঁচ জন সদস্য আছে। এ কথাটা আমি আমার পরিচয় গল্প টিতে বলেছি। আমার পরিবারে মা-বাবা একজন বড় বোন আমি আমার ছোট ভাই আছে। বাবা-মা কষ্ট করে আমাদের লালন পালন করেছেন। আমার বড় বোন ক্লাস ১০ পর্যন্ত পড়েছে. তারপর তার বিয়ে হয়ে গিয়েছে। বর্তমানে আমার বড় বোনের বয়স হচ্ছে ২৩ বছর বর্তমানে তার একজন মেয়ে এবং একজন ছেলে আছে। মেয়েটির নাম হচ্ছে মারজিয়া তার বয়স হচ্ছে ছয় বছর। এবং তার ছেলে নাম হচ্ছে রাহাত। ওর বয়স হচ্ছে দুই বছর ওই অনেক দুষ্ট।
এবার আসেন আমার দুলাভাইয়ের কাছে। আমার দুলাভাই নাম হচ্ছে মোহাম্মদ তমিজ উদ্দিন। তিনি একজন ব্যবসায়ী মানুষ। তার লেডিস ব্যাগের কারখানা আছে। আর তিনি চকবাজারে লেডিস ব্যগ বিক্রি করে
তার ব্যবসাটা পায় পনের বছর ধরে চালিয়ে যাচ্ছে। আমার দুলাভাই আমাকে খুব ভালোবাসে। আর আমাকে অনেক আদর করে তিনি। তিনি একজন খুব ভালো মনের মানুষ। আল্লাহর কাছে দোয়া করেছি তিনি তার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারে।
এখন আসি আমি আমার আব্বুর কাছে। আমার আব্বু হচ্ছে এমন এক মানুষ। আব্বুর পকেটে এক টাকা না থাকলেও কিন্তু কখনোই আমাকে কোন কিছুতে না করেননি। যখন যেটা লাগতো তখন নিশ্চয়ই আমাকে সেটা দিয়েছে। তিনি আমাকে খুব ভালোবাস। এবং আমার আব্বুর মত আমি আরেকজন মানুষকে এই পর্যন্ত দেখিনি। আমি তার প্রতি চির কৃতজ্ঞ থাকব। যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এবং আমার আব্বুকে বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত আমি আমার আব্বুকে একলা ছেড়ে দেবো না। তিনি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষের মত মানুষ বানিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যে আমার আব্বুকে অনেকদিন পর্যন্ত হায়াত দান করে। এখন বলি আমার আব্বু কি করে। আমার আব্বুরও লেডিস ব্যাগের ব্যবসা। আমাদের একটা বড় কারখানা রয়েছে। কারখানার ব্যাপারে আরেকদিন আপনাদের বলবো। আমার আব্বু ব্যাগগুলো গাউছিয়া বিক্রি করে। আমার আব্বু এই ব্যবসা প্রায় ২৭ বছর যাবত ব্যবসা চালিয়ে যাচ্ছি। আমি দোয়া করি আল্লাহ আব্বুকে এই ব্যবসায়ী এগিয়ে নিয়ে যাক।
বন্ধুরা আজকের এই পর্যন্তই তো বন্ধুরা আপনাদের গল্পটা কেমন লেগেছে আমাকে বলবেন এবং ভালো লেগে থাকলে আমাকে বলবেন এই গল্পে কোন ভুলত্রুটি থাকলে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে তাহলে এই পর্যন্তই সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে চলেছি আপনাদেরকে কাছে। এবং দোয়া করবেন আমার জন্য আমি যদি আমার জীবনে এগিয়ে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবাই এই প্ল্যাটফর্মে নজর রাখবেন আমার নেক্সট গল্পের জন্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহর অসীম রহমতে ও আপনার দোয়ায় ভালো আছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি। আপনার বাবা ও আপনার দুলাভাই যেন বড় ব্যবসায়ী হয়। আপনার পরিবারের সকল ও যেন সুস্থ ও শান্তি থাকে এটাই দোয়া সৃষ্টিকর্তার কাছে।