প্রাকৃতিক সৌন্দর্য বিকেলে ঘুরে দেখা

M

### বিসমিল্লাহির রাহমানির রাহিম


পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

###### হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজ শনিবার তাই অফিসে ডিউটি ছিল বারোটা পর্যন্ত। এরপর বাসায় এসে নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপর যোহরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ি।


ঘুম থেকে উঠি ছয়টা ৩০ মিনিটে এরপর আসরের নামাজ আদায় করে বসেছিলাম ।‌ ভাবছিলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তবে আমার বন্ধুর ভাই রাজি হচ্ছিল না তাকে বললাম এখন যদি আমার সাথে বাহিরে যাস তাহলে কালকে বার্গার খেতে দেবো। সে রাজি হয় তারপর আমরা দুজনে বাইরে বের হই পাঁচতলা থেকে নামার সময় তিনতলায় নেমে সিড়ি থেকেই নিজের একটি সেলফি এটাই হল প্রথম ফটোগ্রাফি।


বাসা থেকে নিচে নেমেছি তারপর হঠাৎ মনে পড়ল যে আমি বাসায় মানিব্যাগ রেখে আসছি মানিব্যাগ ছাড়া বাহিরে যাওয়া অনেকটাই বোকামো কেননা মানিব্যাগে রয়েছে আমার পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া বাহিরে বের হওয়া অনেকটিই ঝুঁকিপূর্ণ কেননা এদেশের পুলিশ যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে পাসপোর্ট চেক করার জন্য। বাঙালি দেখলেই তাদের মনে আনন্দ বয় যদি সাথে পাসপোর্ট না থাকে তাহলে জরিমানা গুনতে হয়। হয়তোবা আমাকে ধরে থানায় নিয়ে যাবে না কিন্তু অনেক হয়রানি পোহাতে হবে তো যাই হোক আমার বন্ধুর ভাইকে বললাম যে শীঘ্রই আবার উপরে ওঠ আমার মানিব্যাগটা নিয়ে আয় তারপর সে গোটা ব্যাগ ধরে নিয়ে এসেছে।


এবার আমরা দুজনে হাঁটতে লাগলাম সামনে দেখতে পেলাম যে খুবই সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে রয়েছে।

Comments