স্বপ্ন

M

### বিসমিল্লাহির রাহমানির রাহিম


পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

###### হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজ শনিবার তাই অফিসে ডিউটি ছিল বারোটা পর্যন্ত। এরপর বাসায় এসে নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপর যোহরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ি।


ঘুম থেকে উঠি ছয়টা ৩০ মিনিটে এরপর আসরের নামাজ আদায় করে বসেছিলাম ।‌ ভাবছিলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তবে আমার বন্ধুর ভাই রাজি হচ্ছিল না তাকে বললাম এখন যদি আমার সাথে বাহিরে যাস তাহলে কালকে বার্গার খেতে দেবো। সে রাজি হয় তারপর আমরা দুজনে বাইরে বের হই পাঁচতলা থেকে নামার সময় তিনতলায় নেমে সিড়ি থেকেই নিজের একটি সেলফি এটাই হল প্রথম ফটোগ্রাফি।


বাসা থেকে নিচে নেমেছি তারপর হঠাৎ মনে পড়ল যে আমি বাসায় মানিব্যাগ রেখে আসছি মানিব্যাগ ছাড়া বাহিরে যাওয়া অনেকটাই বোকামো কেননা মানিব্যাগে রয়েছে আমার পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া বাহিরে বের হওয়া অনেকটিই ঝুঁকিপূর্ণ কেননা এদেশের পুলিশ যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে পাসপোর্ট চেক করার জন্য। বাঙালি দেখলেই তাদের মনে আনন্দ বয় যদি সাথে পাসপোর্ট না থাকে তাহলে জরিমানা গুনতে হয়। হয়তোবা আমাকে ধরে থানায় নিয়ে যাবে না কিন্তু অনেক হয়রানি পোহাতে হবে তো যাই হোক আমার বন্ধুর ভাইকে বললাম যে শীঘ্রই আবার উপরে ওঠ আমার মানিব্যাগটা নিয়ে আয় তারপর সে গোটা ব্যাগ ধরে নিয়ে এসেছে।


এবার আমরা দুজনে হাঁটতে লাগলাম সামনে দেখতে পেলাম যে খুবই সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে রয়েছে মানুষের উপকারি একটি কাজ সেটি হল নিম গাছ এই গাছের পাতার উপকরণ সম্পর্কে আপনারা অনেকেই জানেন আজকে এটা নিয়ে আলোচনা করব না তবে নিম গাছটিতে নতুন পাতা গজিয়েছে এজন্য আরো সুন্দর লাগছে রাস্তার পাশে এই গাছটি লাগানো রয়েছে।


তারপর আমরা আর একটু সামনে যাই তারপর দেখতে পাই যে রাস্তার দুই সাইড দিয়ে লাগানো রয়েছে নাম অজানা দুই ধরনের ফল গাছ। ফুল গাছটি অনেক ঝাপশালো এবং গাছের চারি সাইট দিয়ে ফুটে রয়েছে অসংখ্য ফুল। ফুল গুলো দেখতে অনেক ছোট ছোট সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলুদ রঙের এই ফুলগুলো ফুটে রয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল।


এক সাইডে লাগানো রয়েছে হলুদ রঙ্গের ফুল আবার ওপারসাইটে লাগানো রয়েছে লাল রঙ্গের একই ফুল বেশ সুন্দর করে সাজিয়েছে রাস্তার দুই সাইট এটাই হলো উন্নত রাষ্ট্রের অন্যতম সৌন্দর্য বাসা থেকে বের হলেই যেন ফুলের সুবাস আর রাস্তার সাইটে গেলে তো মন ভরে যায় এমন দৃশ্য দেখে।


যেতে হবে অনেক দূর তাইতো রাস্তা পার হতে হবে খুব সাবধানে তবে সাধারণ জনগণের জন্য রাস্তা পার হওয়ার খুব সুবিধা রয়েছে সিগনাল লাইট দিয়েই পার হওয়া যায় উন্নত রাষ্ট্র বলে কথা নিরাপদ সড়ক সময়ের চাইতে মানুষের জীবনের মূল্যের দাম অনেক বেশি তাইতো এমন ব্যবস্থা রাস্তা পারাপারের।


সামনে দেখতে পেলাম যে রাস্তার গোলচক্কর এটা একটা সিগনাল মূলত এই সিগন্যাল টা দেওয়া হয় সামনে যদি চার রাস্তার কোনো টানিং পয়েন্ট থাকে। মূলত চার রাস্তার সংযোগ মুখ এখানে। রাস্তার সিগন্যাল সম্পর্কে খুব একটা ধারণা নাই তবে কিছু কিছু আমি জানি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি।

Comments