হঠাৎ আক্রমণাত্মক কুয়াশা ও শীত এড়িয়ে চলুন, সুস্থ থাকুন।

mrnazrul

Bismillahirrahmanirrahim






Assalamu Alaikum

সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম ।আশাকরি সবাই ভাল আছেন ।আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি।

বাংলাদেশের ঋতুচক্রে এটি হেমন্তকাল হলেও ইতিমধ্যেই প্রবল কুয়াশার সাথে শীতের আনাগোনা শুরু হয়ে গেছে। নেমে গেছে কিছুটা শীতও।

বন্ধুরা যে যেখানেই থাকুন, শীতের এই প্রারাম্ভে সুস্থ থাকার জন্য স্ব স্ব ধর্মে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে , নিজের স্বাস্থ্যের, পরিবারের স্বাস্থ্যের এবং পশু পাখির স্বাস্থ্যের যত্ন নেওয়া, এর মধ্যেই শুরু করে দিতে হবে।

শীত থেকে বাঁচার জন্য যতটুকু নিবারণ ব্যবস্থা প্রয়োজন, তার সবটাই গ্রহণ করতে হবে অর্থাৎ সঠিক আবরণের ব্যবস্থা করতে হবে। তা না হলে হঠাৎ করে আসা শীত আমাদের অসুস্থ হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।

যেভাবে আসুক না কেন, সিট থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় উপকরণ আমাদের সংগ্রহে রাখতে হবে। যত বেশি শীত হবে তত বেশি উপকরণ আমাদেরকে ব্যবহার করতে হবে।। কম হলে কম করে ব্যবহার করতে হবে। এ সম্পর্কে পরামর্শ দেওয়ার কিছু নাই। নিজের শরীর ও মনকে সব সময় সুস্থ রাখার জন্য, যা খাওয়ার দরকার, যা পরিধান করার দরকার সবই করতে হবে।

যেভাবে হোক শীতের মধ্যে ডুবিয়ে থেকে ,শীত কে এড়িয়ে চলতে হবে। ইতিমধ্যেই আমাদের দেশে জ্বর, সর্দি, চোখ উঠা, গলা ব্যথা, ইত্যাদি সমস্যা দেখা দিতে শুরু করেছে। এগুলো সবই শীতের প্রভাব।

আজকের পোস্ট আমি সাজিয়েছি, সন্ধ্যাকালে সূর্যাস্তের পূর্বেই কিভাবে শীত আমাদের সামনে এসে কুয়াশা ঢেলে দিচ্ছে। ছবিতে দেখতে পাচ্ছেন, সামনের গাছগুলো, সামনের গ্রাম, দোকানপাট, ধান ক্ষেত, সবেরে উপর দিয়া কুয়াশা পড়তে শুরু করেছে। যত সময় যাবে, যত রাত হবে, ততই কুয়াশার তীব্রতা আজকে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বলতে কিছু নাই। রাত দশটায় কুয়াশা তীব্রতা এতই যে, আলো দিয়েও দশ হাত দূরে দেখা যাচ্ছে না। তাই আসুন আমরা যে যার অবস্থান থেকে কুয়াশাকে না বলি, কুয়াশার মধ্য থেকে কুয়াশাকে এড়িয়ে চলি এবং সর্বোপরি সুস্থ থাকার জন্য স্ব স্ব ধর্মে মহান স্রষ্টার কাছে করজোড়ে প্রার্থনা করি। আমিন


Friends, this was my today's photography and photography post. Hope you like it. Be well wherever you are, pray for us to be well too. Stay tuned for my next post. Thanks everyone.


Photography and Written by #mrnazrul

Use Camera 🤳- Handset

Category - Photogra

phy

Comments