দারুন ম্যাচ জয় ওয়েস্ট ইন্ডিজের

কিভাবে খুব সহজ ম্যাচ হারতে হয় সেইটা আপনি বাংলাদেশ কে না দেখলে জীবনে বুঝতেই পারবেননা। প্রিয় বন্ধুরা কথা বলছিলাম বাংলাদেশ এবং ওয়েস্টইন্ডিজ এর মধ্যকার ৩ ম্যাচ সিরিজের আজকের ২য় ম্যাচ নিয়ে। শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর এ প্রথমে ব্যাট করতে নেমে খুব ভাল স্কোর করতে না পারলেও এই মাঠের জন্য ছিল তুলনামূলক ভাল স্কোর। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হাসান করে ১৪ বলে ৩৯ রান। ৩ টি ছক্কা এবং ৩ চারের সাহাজ্যে দারুন এই ইনিংস খেলেন রিশাদ। ফলে ২১৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্টইন্ডিজ শেষ বলের নাটকীয়তায় ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারাও ২১৩ রানে থামে। যার ফলে ম্যাচ চলে যায় সুপার ওভারে। লাস্ট বলে তখন দরকার ছিল ৩ রান ওয়েস্টইন্ডিজের ব্যাটার বল তুলে আকাশে সেই সাথে ইজি ক্যাচ মিস করে বাংলাদেশের উইকেট রক্ষণ নুরুল হাসান সোহান। ফলে ২ রান নিয়ে ম্যাচ সমতায় ফেরায় ক্যারিবিয়ান রা। সুপার ওভারে চলে আরেক নাটকীয়তা। প্রথমে ব্যাট করতে নামেন ক্যারিবিয়ান রা ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০ ফলে বাংলাদেশের সামনে টার্গেট হয়ে দাঁড়ায় ১১ রানের। ১১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ কোন বল ছাড়া পেয়ে যায় ১ রান ওয়াইদের মাধ্যমে সেই রান আসে। পরের বলে ঘটে যায় আরেক নাটকীয়তা ব্যাটার বল বাউন্ডারি লাইনে পাঠাতে চাইলে ফিল্ডার বল ধরে ফলে ব্যাটার ২ রান নিতে সক্ষম হয়। তখনি ৩য় আম্পায়ার নো বলে সংক্ষেত প্রধান করেন। ফলে বাংলাদেশ পেয়ে যায় কোন বল ছাড়া ৪ রান এবং সাথে একটি ফ্রি হিট। তখন বাংলাদেশের প্রয়োজন ৬ বলে ৭ রান সব মিলিয়ে ১ ওভার খেলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯ রান ফলে ১ রান হেরে যায় সোনার বাংলাদেশ। 

Comments