আজ আবারও প্রমাণ হল—এদেশে প্রশ্ন করা মানেই অপরাধ।
প্রতিবাদ করলেই গায়ে পড়ে লাঠি, টিয়ার শেল আর ফাঁকা গুলি।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন শান্তিপূর্ণভাবে রাস্তায় নামলো, তখন তাদের দিকে এগিয়ে এলো পুলিশ। শুরু হলো ধাওয়া–পাল্টা ধাওয়া। শিক্ষাঙ্গনের ছাত্রছাত্রীরা আজ রাস্তায়, আর রাষ্ট্র যেন রণক্ষেত্র সাজিয়ে রেখেছে।
এই কি তবে শিক্ষার মূল্য? এই কি আমাদের ভবিষ্যতের সঙ্গে আচরণ?
একেকটি সংঘর্ষ আসলে একটা করে বার্তা—আমরা নিরাপদ নই, ন্যায়ের জন্য কথা বলাও বিপজ্জনক হয়ে গেছে।
আজকের এই ঘটনার পর, প্রশ্ন রয়ে গেল—আমরা কই যাচ্ছি?


