RCB VS DC



১০ এপ্রিল ২০২৫, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ২৪তম ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও দিল্লি ক্যাপিটালস (DC)। ম্যাচটি ছিল একেবারে জমজমাট, তবে শেষ হাসি হেসেছে দিল্লি।


টস হেরে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৬৩ রান। ব্যাটিংয়ে কিছুটা বিচ্ছিন্নতা থাকলেও মাঝের দিকে রজত পাটিদার ও গ্লেন ম্যাক্সওয়েল কিছু রান যোগ করেন। দিল্লির বোলিং আক্রমণে অনবদ্য ছিলেন কুলদীপ যাদব ও খলিল আহমেদ—যাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরসিবি বড় স্কোর গড়তে পারেনি।


লক্ষ্য তাড়ায় শুরুটা একটু ধীর গতির হলেও দিল্লির দুই ব্যাটসম্যান লোকেশ রাহুল ও ট্রিস্টান স্টাবস যেন পঞ্চাশ ওভারের মতোই ধৈর্য্য নিয়ে ব্যাটিং করেন। রাহুল খেলেন এক অনবদ্য ইনিংস—৫৩ বলে অপরাজিত ৯৩ রান, যার মধ্যে ছিল ৭টি চার ও ৬টি বিশাল ছক্কা। স্টাবসও দারুণ সাপোর্ট দেন—২৩ বলে করেন ৩৮ রান। এই দু’জনের মধ্যে ১১১ রানের অপরাজিত জুটি দিল্লিকে জয় এনে দেয় মাত্র ১৭.৫ ওভারে।


৬ উইকেট আর ১৩ বল হাতে রেখেই দিল্লি তুলে নেয় জয়। এই জয়ের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস টানা চতুর্থ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করে।

Comments