আমাদের সমাজে একটা বড় ভ্রান্ত ধারণা হচ্ছে—জীবনে ভাল থাকতে হলে প্রচুর টাকা থাকতে হবে। হ্যাঁ, টাকা জরুরি, এটা অস্বীকার করা যাবে না। টাকা না থাকলে দৈনন্দিন জীবন পরিচালনাই কঠিন হয়ে যায়—খাবার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা—সবই টাকার উপর নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হলো, টাকা কি জীবনের সব কিছু?
অনেক ধনী মানুষও নিঃসঙ্গতায় ভোগেন, মানসিক শান্তি খুঁজে ফেরেন। কারণ, টাকা দিয়ে হয়তো বিলাসিতা কেনা যায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব, ভালোবাসা কিংবা মানসিক স্বস্তি কখনও কেনা যায় না।
প্রচুর টাকা থাকলেও যদি রাতে ঘুম না আসে, যদি মনে দুশ্চিন্তা থাকে, যদি পরিবারের মানুষজন দূরে সরে যায়—তাহলে সেই টাকা দিয়ে কি হবে?
জীবনে ভালো থাকতে হলে দরকার একটি ভারসাম্যপূর্ণ জীবন। পরিবার, সম্পর্ক, স্বাস্থ্য, এবং আত্মিক শান্তি—এই বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ। টাকাকে অবশ্যই অবহেলা করা উচিত না, তবে এটাকেই একমাত্র লক্ষ্য বানানো ঠিক নয়।
আমরা যদি শুধু টাকার পিছনে ছুটি আর জীবনের আনন্দগুলো উপেক্ষা করি, তাহলে একটা সময় বুঝব—আমরা যা কামিয়েছি, তা দিয়ে আসলে শান্তি কেনা যায় না।
সত্যিকারের সুখ আসে যখন আপনি ভোরবেলা পাখির ডাক শুনে জেগে ওঠেন, পরিবারের সঙ্গে এক কাপ চা খেয়ে দিন শুরু করেন, কিংবা প্রিয় কারো সাথে সময় কাটান।
তাই জীবনে টাকা অর্জন করো, কিন্তু সেই টাকার পেছনে তোমার শান্তি, সময় ও সম্পর্কগুলোকে হারিয়ে ফেলো না। কারণ শেষ পর্যন্ত, মানুষ টাকাকে নয়, শান্তিকেই মনে রাখে।


