আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
SEREY সকল বন্ধুদেরকে জানাই জুম্মা মোবারক। আজকে জুমার দিনে আমি কি কি কাজ করেছি তা নিয়ে আর্টিকেল লিখতে চাই। জুমার দিন একেকজনের একেক রকম যায়। সকালবেলা ফজরের নামাজ পড়ে দিনটা শুরু করি। তারপর নাস্তা করে দোকান খুলতে যাই। আমাদের জুমার দিনেও দোকান খুলতে হয় কারণ জুমার দিনে অন্যান্য প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আমাদের কাস্টমার আসে। যাই হোক যথাসময়ে দোকান খুলে এগারোটা পর্যন্ত দোকান করি তারপর দোকান বন্ধ করে নামাজের উদ্দেশ্যে বাসায় যাই। বাসায় গিয়ে গোসল করে নামাজের জন্য রেডি হই। রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বের হয়ে পড়ি।
এখানে অনেক গরম থাকায় আমরা সাধারণত গাড়ি করে মসজিদে যাই। মসজিদে যেতে আমার সাত থেকে আট মিনিট সময় লাগে। তারপর আমরা রওনা দিই গাড়ি করে নামাজের উদ্দেশ্যে। আমার শখ ফটোগ্রাফি করা এজন্যই আমি কিছু ছবি ক্যামেরা বন্দি করি। বাইরে প্রচন্ড গরম কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল। যেতে যেতে আশেপাশে কিছু ছবিও ক্যামরা বন্দি করি। তারপর পৌঁছে যাই আমরা মসজিদের সামনে যেখানে গিয়ে আমরা গাড়ি পার্কিং করি। তারপর সবাই নামাজের উদ্দেশ্যে মসজিদের ভিতরে যাই।
ইমাম সাহেব যথা সময়ে খুতবা শুরু করেন। খুতবা শেষ করে উনি নামাজ পড়ান, তারপর আমরা নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দি। যথাসময়ে বাসায় পৌঁছে যাই এবং বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট করি।আমি একজন ব্যবসায়ী বলে যথা সময় বিকেল বেলা আবার দোকান খুলি যা রাত দশটা পর্যন্ত কন্টিনিউ চলতে থাকে। এর পরে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এভাবেই শেষ করি আমরা সাধারণত জুমার দিনগুলো। ইনশাল্লাহ পরে বিভিন্ন আর্টিকেল নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এই ছিল আজকের মত আল্লাহ হাফেজ।

