ভিটামিন ও ভিটামিনের গুরুত্ব

P
piya3


ভিটামিন কি?
√ভিটামিন এক বিশেষ ধরনের জৈব যৌগ যা জীব দেহের জন্য খুব অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু এর অভাবে জীবদেহে স্বাভাবিক কার্যকলাপ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর এটাকেই ভিটামিন বলে। ভিটামিনের পরিমাণ যদিও খুব কম প্রয়োজন আমাদের শরীরের জন্য কিন্তু এটা এমন গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটা মানুষের শরীরে প্রয়োজনীয় মাত্রায় প্রতিনিয়ত বা দৈনন্দিন যেটুকু খাদ্য তালিকায় প্রয়োজন যদি কোন শরীর এটার ঘাটতি পেয়ে বসে তাহলে ওই শরীরে রোগ জীবাণু প্রবেশ করে এমনকি ধীরে ধীরে মৃত্যু পর্যন্ত হতে পারে।


ভিটামিনের সাধারণ কাজ কি?
√ দেহের বৃদ্ধিতে সাহায্য করা যেটা সাধারণভাবে একটি শরীরের স্বাভাবিকভাবে দরকার।
√ বাড়ন্ত অবস্থায় স্বাস্থ্য অটুট রাখে ও দৈহিক শক্তি অক্ষুন্ন রাখে।
√ পরিপাক ক্রিয়া স্বাভাবিক রাখে এবং দেহে খনিজ লবণ ব্যবহারে সাহায্য করে।
√ শক্তি উৎপাদনকারী উপাদানগুলো বিপাকে সহায়তা করে এবং দৃঢ়তা বজায় রাখে।
√ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং স্বাস্থ্যবান সন্তান উৎপাদনের ক্ষমতা দান করে।

ভিটামিনের আবিষ্কারক:
√√ব্রিটিশ বিজ্ঞানের স্যার ফ্রেন্ডরিক গোল্যান্ড হপকিন্স।

ভিটামিনের অভাবে অনেক রোগ মানব শরীরে দেখা দেয়।

রাতকানা রোগ:-
ভিটামিন "এ" এর অভাবে রাতকানা রোগ হয় এবং এই রোগে আক্রান্ত হলে বিশেষ করে রাতে আফসার আলোতে দেখতে পারেনা রাতকানা রোগে আক্রান্ত ব্যক্তি। দীর্ঘদিন ধরে এই রোগে ভুগতে থাকলে চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে।



আসলে ভিটামিন প্রকারভেদ করলে অনেক প্রকার ভিটামিন পাওয়া যায়। এবং এই প্রত্যেকটা ভিটামিনের প্রয়োজন রয়েছে মানব শরীরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণে হোক সে বেশি হোক সে কম। এটা প্রয়োজনে অনেক কম লাগে মানব শরীরের জন্য। তবে আমরা না জেনে অনেক সময় ভিটামিনের পরিমাণ বেশি নিয়ে ফেলি আবার কোনদিন দৈনন্দিন শরীরের জন্য যতটুকু দরকার আমরা সেইটা আমাদের শরীরকে দিতে পারি না। আর এটার মূল কারণ হচ্ছে আমাদের সচেতনতার অভাব এবং আমাদের না জানার ঘাটতি।

তাই আমাদেরকে একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন উপহার দিতে এ বিষয়ে সম্পর্কে জানতে হবে।

Comments