মাত্র কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর দেখে মনে হচ্ছিল এটি বিপদের মধ্যে রয়েছে। নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ দর্শনার্থীদের হোটেল কোয়ারেন্টাইন-এ অতিরিক্ত তিন দিন কাটানোর নির্দেশ দিয়েছিল যখন তারা ইতিমধ্যে তাদের ঘরে প্রায় এক সপ্তাহ কাটিয়েছিল। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ কোভিড-১৯ দলের পক্ষে ইতিবাচক পরীক্ষা করেছিলেন। নিউজিল্যান্ডগামী ফ্লাইটে কোভিড-পজিটিভ কেসের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ হিসেবে চিহ্নিত বাংলাদেশের আট জন খেলোয়াড়ও বিচ্ছিন্ন ছিলেন। যদি এটি বুদবুদের ক্লান্তি না হতো, তবে এটি অবশ্যই এক ধরণের কেবিন জ্বর ছিল - বাংলাদেশীরা ভাল জায়গায় ছিল না।নিউজিল্যান্ড, টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন। বছরের পর বছর ধরে অনেক দলকে ডাকা হয়েছে এমন বিষয়ভিত্তিক নয়, বরং সৎ দল। প্রথম টেস্টের আগে, তারা ঘরের মাঠে ১৭ টেস্টের জন্য অপরাজেয় ছিল। তারা শেষ ছয়টি ম্যাচ জিতেছিল। তারা তাদের শেষ আটটি হোম সিরিজ জিতেছিল - পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (দুইবার), ভারত, ইংল্যান্ড (দুইবার), বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে।বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠ দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল,আশা করি এই টেষ্ট সিরিজ বাংলাদেশই জিতবে।এবং টেস্ট চ্যাম্পিয়ানশিপে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে ও জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা সম্পর্কে নিউজিল্যান্ডের তারকা পেসার বোল্টের বাংলাদেশ ভালো খেলেই তাদের ক্রমাগত বোলিং করতে বাধ্য করেছে। তিনি বলেন, ‘তারা খুব, খুব ভালো খেলেছে। তারা দৃঢ়সংকল্প ছিল। আমাদের স্পেলের পর স্পেল বল করতে বাধ্য করেছে। আসলে এটাই টেস্ট ক্রিকেট। উইকেট অনেক ভালো। আমরা ম্যাচে খুব বেশি আগাতে পারিনি। শেষদিকে কিছু উইকেট পেয়ে অবশ্য ভালো লেগেছে।৫ উইকেটে ১৪৭ রান নিয়ে আজকের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে এবাদত-তাসকিনদের তোপে বেশিদূর এগোতে পারিনি নিউজিল্যান্ড, দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৩০ লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।
লক্ষ্য তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি টাইগারদের। ১৬ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি প্রথম জয় টাইগারদের। মুুমিনুল হক ১৩ ও মুশফিকুর রহীম ৫ রানে অপরাজিত থাকেন। শান্ত ১৭ ও শাদমান ৩ রান করে আউট হন।উল্লেখ্য, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করেছিল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। sourceঃhttps://www.jugantor.com/sports/505506/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%89%E0%A6%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

