পরিকল্পনা করে হয়তো প্রেম করা যায় কিন্তু ভালবাসাটা নিজের অজান্তেই হয়ে যায়। মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে তা সে কখনোই পাবে না।
যে তোমায় মিথ্যা ভালোবাসে সে তোমার ভুল ধরবে যে তোমার ভুল ধরবে তাকে তুমি সত্যি ভালবাসতে পারবে না। ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়। যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয়।
যে ভালোবাসে সে জানে ছেড়ে আসা কি ভীষণ কঠিন। জীবনে এমন কাউকে পেয়েছেন যে আপনাকে আপনার মত করে বুঝবে। সব মানুষেই একটা ভরসা পাবার হাত খুঁজে যেখানে শরীরের থেকেই মনের দাম বেশি হবে। খুব কাছের মানুষের অবহেলা মানুষ সহ্য করতে পারে না, কিন্তু একসময় তারাই বেশি অবহেলা করে। কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না।তোমার প্রতি আমার কোন অধিকার নেই, সেটা আমি বুঝতে পারিনি পদে-পদে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্ক গড়িয়ে দেয়। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ আর কারো থাকে না সে যতই কাছের মানুষ হোক না কেন। একতরফা ভালোবাসা গুলো এমনই হয়। একজন পাগলের মত ভালবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যাই।
ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যিই ভাগ্য থাকা দরকার। তোমাকে পেয়ে ভেবেছিলাম জীবনটা বদলে যাবে কিন্তু তুমি বদলে যাবে এটা কখনো ভাবি নি। মানুষ অসাধারণের প্রেমে পড়ে কিন্তু সাধারণ কে ভালোবাসে।
এই শহরে অভিনয়ের খেলায় সবাই ব্যস্ত কেউ ভালোবাসার কেউ ভালো থাকায় কারো ভালোবাসা পাওয়ার জন্য। নিজেকে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই কারণ যে সত্যিকারে ভালোবাসবে সে সবকিছু জানার পরেও আপনাকে ভালোবাসবে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে।

