ইরান যুদ্ধে পাক এন্ট্রি

ঘরে বাইরে উভয় সংকটে পাকিস্তান! একদিকে নিজ দেশের অভ্যন্তরীণ কন্দল আর অন্যদিকে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি। চুক্তির শর্ত রক্ষা করতে গেলে এই মুহূর্তে প্রতিবেশী দেশ ইরানের সাথে যুদ্ধে জড়াতে হবে। 



সত্যভঙ্গ করলে চুক্তি নষ্ট হয়ে যাবে ও সামরিক প্রতিরক্ষা চুক্তি ভঙ্গ হবে একই সাথে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের গ্রহণযোগ্যতা কমে আসবে। যুক্তরাষ্ট্র একটা কঠিন জিনিস বুদ্ধি করে পাকিস্তানকে জড়িয়ে দিয়েছে সৌদি আরবের সাথে এরকম একটা কঠিন চুক্তিতে। আমেরিকা সৌদি আরবকে বলেছিল তোমরা আমাকে তেল দাও তার বিনিময়ে তোমাদের নিরাপত্তা দেব তবে এই নিরাপত্তা যে এভাবে দিবে সেটা সত্যি ভাবনার ছিল। 


আমেরিকা খুব ভালো করেই জানতো পাকিস্তান চাইলেই ইরানের বিরুদ্ধে লড়তে পারবে না। কিন্তু সৌদিতে বর্তমান ক্ষমতাসীন মোনাফিকগুলো চাইলেই এই কাজটা করতে পারে আর যেহেতু মুসলিমদের পবিত্র স্থান কাবা এবং মদিনা শরীফ সবকিছু সৌদি আরবে অবস্থিত তাই মুসলিমদের এই আবেগের সুযোগ নিয়ে পাকিস্তানকে জড়িয়ে দিয়েছে মুনাফিক শাসকদের সাথে এক কঠিন চুক্তিতে। 


এখন পাকিস্তানের সামনেও অন্ধকার পেছনেও অন্ধকার।

Comments