শিবিরের স্বচ্ছ রাজনীতি!




২০২৪ সালের ০৫ই আগস্টের পরে ছাত্রশিবির তার প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোর রাজনীতি দিন দিন কঠিন করে তুলছে। কারণ ছাত্রশিবির এত বেশি শিক্ষার্থীবান্ধব কর্মসূচী বাস্তবায়ন করে যে, সেটার সাথে অপরাপর ছাত্রসংগঠনগুলো পাল্লা দিতে গেলে খেয় হারিয়ে ফেলবে।


ছাত্রশিবির গতকাল পটুয়াখালীর বাউফলে এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্ত এবং ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করে। ছাত্রশিবিরের প্রোগ্রাম ব্যাপক প্রশংসা পাওয়ায় সেটার দেখাদেখি আজ ছাত্রদলও এমন প্রোগ্রাম বাস্তবায়ন করতে বাধ্য হলো। নাহলে তাঁরা দেখছে, শিক্ষার্থীদের কাছে একচেটিয়া ভাবে ছাত্রশিবিরের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে!


ছাত্রশিবিরের দেখাদেখি যে ছাত্রদল চাঁদাবাজি-দখলদারিত্ব ছেড়ে দিয়ে এমন সৃজনশীল কর্মসূচী পালন করছে যেটা তারা ইতঃপূর্বে কখনোই করেনি সেকারণে তারা সাধুবাদ পাওয়ার দাবি রাখে।


আমরা চাই ছাত্রসংগঠনগুলোর মাঝে এভাবে ভাল কাজের প্রতিযোগিতা হোক। শিক্ষার্থীরা তাহলে সবার কাছ থেকেই কিছু না কিছু পাবে। যেটা একজন শিক্ষার্থীর জন্য অনেক বড় পাওয়া।

Comments