চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকার ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের সময় হাতেনাতে আটক হয়েছে জিতু পাল নামের এই ক্লিনার।
জিতু পাল নামের এই যুবক প্রায় ৭–৮ মাস ধরে সেখানে কর্মরত ছিল। গতরাতে একজন নারীর গোপন ভিডিও ধারণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার মোবাইল ফোন পরীক্ষা করে ওই নারীর ভিডিওসহ আরও বেশ কয়েকজন নারীর গোপনে ধারণ করা ভিডিও পাওয়া যায়।
পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক জিতু পাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।



