ঘাসফুল এবং পাতাবাহারের মনোমুগ্ধকর ফটোগ্রাফি

Preview

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন?আলহামদুলিল্লাহ!আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি।

Cover photo edit by inshot

আপনারা জানেন, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই নিয়মিত ক্যাম্পাসে থাকি। গত 11 সেপ্টেম্বর এর দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে লিখেছি। ওইদিনের কার্যক্রম একটু বেশি ছিল তাই শেষ করা হয়তো সম্ভব হয়নি। যাই হোক আজকে ওই দিনের কার্যক্রম নয় বরং লিখবো ওইদিনের করা ফটোগ্রাফি নিয়ে। আমি ঐদিন একাডেমিক এর উইভিং শেড এর সামনে থেকে ঘাসের ফুল এবং পাতাবাহার এর ফটোগ্রাফি করেছি। আমার ক্যাম্পাসে ফুল, ফল সবকিছুতেই ভরপুর।

ঘাসফুলের ফটোগ্রাফিঃ

ঘাসফুল ছাড়া এই সবুজ শ্যামল মাটিতে তেমন কোন কিছুই ঐরকম ভাবে পাওয়া সম্ভব নয়। বেশ কিছু ঘাসের ফটোগ্রাফি করা যেতে পারে। ফটোগ্রাফি করতে গেলেও প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই এসব বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। আবার কেউ কেউ পাগল বলেও সম্বোধন করতে দ্বিধাবোধ করে না। সময় সুযোগ নিয়ে ক্লাসের ফাঁকে, একটু নিরবে একাকিত্বে এইসব কাজ সম্পন্ন করতে হয়।

ঘাসের ফুলের সাথে কালো এক ধরনের পিপড়া, যেগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় অনেক কিছু বলে ডেকে থাকি। তারা হয়তো নিজেদের বাসস্থানে সময় পার করছে এবং এখান থেকে খাদ্য সংগ্রহ করছে। তারা প্রত্যেকেই প্রচুর পরিমাণ ব্যস্ত তাদের হাতে কোন প্রকার সময় নেই এদিক সেদিক ফিরে দেখার। আমি আপন মনে তাদের মনোযোগ দেখছিলাম এবং কাজে কোন প্রকার অনিহা ছিল না।

তাদের এই কার্যক্রম গুলো দেখে আমি একটা সাহস পেয়েছি। শত ব্যস্ততার মাঝেও নিজের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরা উচিত, তাহলে সফল হওয়া সম্ভব। তাদের এই আত্মবিশ্বাস আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। যদিও তাদের কার্যক্রম গুলো কাছে থেকে ফটোগ্রাফি করার সুযোগ হয়নি, এবং আমি মোবাইলটা নতুন ব্যবহার করাই ক্যামেরার অনেক কিছু বুঝতে পারি না। চেষ্টা করেছিলাম তবে মোবাইল কাছে নেওয়ার সাথে সাথে তারা লুকিয়ে পড়ে আড়ালে, যেন এক ধরনের যুদ্ধ চলছে আমার সাথে।

এটাও এক ধরনের ঘাসের ফুল, এর ভিতর থেকে সাদা সাদা এই ধরনের তরল বের হয়। এটা অনেক সময় বিভিন্ন জিনিস জোড়া লাগানোর সময় ব্যবহার করে থাকি আমরা। এতে এক ধরনের ছোট ছোট ফুল ফুটে আছে যেগুলোর কোন গন্ধ নেই।

পাতা বাহারঃ

পাতাবাহার মূলত বাহারী রঙের পাতা নিয়েই গঠিত। বিভিন্ন ধরনের পাতা বাহার হয়ে থাকে, এরমধ্যে হলুদ এবং সবুজ রঙের পাতা বাহার বেশি দেখা যায়। লাল রঙের পাতা বাহার পাওয়া যায় যা সেই সময় আমার কাছে ছিল না। লাল রঙের পাতা বাহারের মাঝখান দিয়ে লাল এবং উভয় পাশে সবুজ অথবা এরকম এক ধরনের সাজসজ্জা। তবে হলুদ রঙের ক্ষেত্রে ভিন্ন, সবুজ পাতার মধ্যে হলুদ হলুদ ছোপ ছোপ দাগ থাকে যা পাতার নিয়ে পরিচিত।




আজকের মত এ পর্যন্তই তবে আগামী দিনগুলোতে নতুন নতুন ফটোগ্রাফি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই নিজেদের স্বাস্থের যত্ন নেবেন এবং নিজের স্বজনদের খুশি রাখার চেষ্টা করবেন।সবাইকে অনেক ধন্যবাদ

Comments