দেশে অর্থনৈতিক কর্মতৎপরতা বাড়াতে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে পতিত সরকারের আমলে। বিশেষ করে কর্ণফুলী টানেল, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দরের মতো বৃহৎ অবকাঠামো। যেখানে বিপুল অর্থ ব্যয় করা হলেও বর্তমানে আর্থিক সুফল মিলছে না। প্রাক্কলন অনুযায়ী অর্থ না পাওয়ায় সরকারের জন্য এগুলো শ্বেতহস্তী প্রকল্পে পরিণত হয়েছে।
অন্যদিকে মাত্র ৬০০ কোটি টাকা বিনিয়োগে ভোলার গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে টালবাহানা হয়েছে বছরের পর বছর।



