আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি মুক্তবাজার অর্থনীতি নিয়ে আলোচনা করবো ।আশা করি সকলের ভালো লাগবে। আপনাদের মাঝে আমি সব সময় নতুন কিছু আনে থাকি এটা সকলে জানেন আপনাদের পাশে আছেন বলে আল্লাহর রহমতে এগিয়ে যাচ্ছি। কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।
অর্থনীতিতে বাজার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাজার সম্পর্কিত ধারণা বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। পণ্যবাজার, মুদ্রাবাজার, শ্রমবাজার ইত্যাদি ধারণাগুলোও অর্থনীতির ধারার ক্রমাবর্তনের ফসল। এই ধারাবাহিকতায় বর্তমান সময়ে সারাবিশ্বের বাজার নিয়ন্ত্রক হিসেবে ‘মুক্তবাজার অর্থনীতি’ আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছে। এ বাজার ব্যবস্থাটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকে আলোচনা-সমালোচনা থাকলেও গণতান্ত্রিক বিশ্বে ধারণাটি গ্রহণযোগ্যতা পেয়েছে।
মুক্তবাজার অর্থনীতি নিয়ে আলোচনার পূর্বে বাজার অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের শুরুতেই উৎপাদনের উপাদান তথা উৎপাদন, বণ্টন, বিনিময়, ভোগ ইত্যাদি বিষয় জড়িত ছিল। উৎপাদনের উপাদানগুলোকে ঘিরেই মানুষের অর্থনৈতিক কর্মকা- বৃদ্ধি পেতে শুরু করে। সমাজের তাগিদেই সৃষ্টি হয় বাজার ব্যবস্থার।মুক্তবাজার অর্থনীতি’ এমন এক ধরণের বাজার ব্যবস্থা যেখানে সরকার সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে ব্যক্তি তাদের নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। এটাকে কেউ কেউ পুঁজিবাদী অর্থনীতি হিসেবেও আখ্যায়িত করে থাকে। এ পদ্ধতিতে ব্যক্তিগত সম্পত্তির বিশেষ অধিকার রক্ষিত হয়।
এতে চাহিদা ও যোগানের উপর নির্ভর করে পণ্য সমাগম হওয়ার কারণে বাজারে অধিক পণ্য সরবরাহ নিশ্চিত হয়। ফলে ক্রেতা নিজস্ব পছন্দ অনুযায়ী পণ্য বাছাই ও ক্রয় করতে পারে। প্রতিযোগিতাপূর্ণ বাজার হওয়ার কারণে পণ্যমূল্যও কম হয়ে থাকে। এ পদ্ধতিতে ভোক্তার সন্তুষ্টি বৃদ্ধি পায় এবং ভোক্তা অধিকার রক্ষিত হয়। মুক্তবাজার ব্যবস্থা ভোক্তাদের অনুকূলে থাকে। সবকিছুকে অর্থের মানদন্ডে গণ্য করা হয় বলে শ্রম বা কারিগরী দক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। দক্ষতার সাথে ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি।
বিশ্ববাস্তবতার প্রেক্ষাপটে মানসম্মত পণ্যের যোগান ও ভোক্তা সন্তুষ্টি রক্ষায় মুক্তবাজার অর্থনীতির অবদান অনস্বীকার্য। দেশীয় পণ্যের মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যকে উৎকৃষ্টরূপে উপস্থাপনের সুযোগ সৃষ্টিতে মুক্তবাজারের অবদান রয়েছে। জাতীয় অর্থনীতির ভারসাম্য রক্ষা ও দেশি-বিদেশি বিনিয়োগের উত্তরোত্তর বৃদ্ধি কল্পে মুক্তবাজার অর্থনীতির কোনো বিকল্প নেই। তাই বিশ্বজুড়ে এ ব্যবস্থা আজ ব্যপকভাবে স্বীকৃত।
ছবিটি আমার ফোন দিয়ে তোলা হয়েছে।

