আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি প্রতিবেশীর প্রতি কর্তব্য নিয়ে আলোচনা করবো ।আশা করি সকলের ভালো লাগবে। আপনাদের মাঝে আমি সব সময় নতুন কিছু আনে থাকি এটা সকলে জানেন আপনাদের পাশে আছেন বলে আল্লাহর রহমতে এগিয়ে যাচ্ছি। কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।
মানুষ একটি সামাজিক জীব। মানুষ একা একা বসবাস করতে আরে না। মানুষ বসবাসের জন্য প্রতিবেশীর প্রয়োজন পড়ে। ঘরের পাশে ঘর বাড়ির পাশে বাড়ি পরিবারের পাশে পরিবার মিলে একটি সমাজ, গ্রাম, মোল্লা তৈরি হয়। যারা পাশাপাশি বসবাস করে তারা একে অন্যের প্রতিবেশী। প্রতিবেশীরা সুখ-দুঃখ, আনন্দ বেদনা, ভালো, খারাপ সকল অবস্থার পরিপেক্ষিতে সকল সময় পাশে এসে দাঁড়ায়। প্রতিবেশী ছাড়া কোন পরিবার বা মানুষ চলাচল, বসবাস করা সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকের প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য হয়েছে। তা আমাদের প্রত্যেকের পালন ও মান্য করা প্রয়োজন। প্রতিবেশীর মধ্যে অনেক বৈচিত্র রয়েছে। আমরা শহরে ভাড়াটিয়া বাসায় যারা বসবাস করে তারা অস্থায়ী প্রতিবেশী। আবার যারা নিজস্ব বা স্থায়ী ভাবে বসবাস করে স্থায়ী প্রতিবেশী। স্থায়ী ওঅস্থায়ী মধ্যে স্থায়ী প্রতিবেশীর গুরুত্ব অধিকার দায়িত্ব সকল ক্ষেত্রে বেশি পেয়ে থাকে। মানুষের জীবন সুন্দরভাবে বলতে হলে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে আর এই সাহায্য সহযোগিতা তে থাকি আমরা প্রতিবেশীর কাছ থেকে। প্রতিবেশী এমন অবস্থায় চলে যায় নিজের আত্মীয়র সমতুল্য হয়। প্রতিবেশীর মধ্যে শিক্ষিত, অশিক্ষিত, গরীব ,ধনী বিভিন্ন ধর্মের লোক বসবাস করে থাকে। বাইরে কারো দেখা হলে খোঁজখবর ভালো-মন্দ নিয়ে থাকে এটা দায়িত্বের মধ্যেই পড়ে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হলে অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। পরস্পরের সহযোগিতার ফলেই একে-অপরের সম্পর্ক টিকে থাকে। তাই জীবন যুদ্ধে টিকে থাকতে হলে যেমন সহযোগিতার প্রয়োজন ঠিক তেমন অন্যের বিপদ-আপদ সকল ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো। পৃথিবীতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার মধ্যে কোন সফলতা বা সার্থকতা নেই। সার্থকতা হলো অন্যের কাজে নিজের জীবন উৎসর্গ করা তাদের খারাপ সময়ে পাশে দাঁড়ানো। প্রতিবেশীর মধ্যে যারা বিদ্যমান রয়েছে তাদের দায়িত্ব অসহায় ও গরিব প্রতিবেশীকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এভাবে সকলের অবস্থান থেকে নিজ দায়িত্বে
সকলের সাথে যোগাযোগ স্থাপন করা ও তা রক্ষা করে চলা। প্রতিবেশীর সঙ্গে যদি সুসম্পর্ক না থাকে তাহলে বিশৃংখলার হবে। এতে করে জনজীবনে নিরাপত্তা অভাব দেখা দেবে। তাই সকলের উচিৎ প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা। তাহলে সমাজ দেশ সকল ক্ষেত্রে নিরাপত্তার অভাব দেখা দেবে না। ভাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য মেনে চলা খোদা হাফেজ ধন্যবাদ সকলকে।

